নাটোরের বনপাড়ায় বাস-ট্রাকের সংঘর্ষে ১৪ জন নিহত হওয়ার ঘটনায় বাস ও ট্রাকের অজ্ঞাতপরিচয় চালকদের আসামি করে থানায় মামলা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে এ মামলা করা হয়।
বনপাড়া হাইওয়ে থানার এএসআই আকবর হোসেন বাদী হয়ে মামলা করেন। বড়াইগ্রাম থানার ওসি শফিকুল ইসলাম বলেন, ‘মঙ্গলবার রাতে মামলাটি নিবন্ধিত হয়েছে। হাইওয়ে থানা মামলাটি তদন্ত করবে।’
এর আগে গতকাল ভোরে বনপাড়া পুলিশ তদন্তকেন্দ্রের সামনে নাটোর-পাবনা মহাসড়কে যাত্রীবাহী বাস ও বালুবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১২ জন নিহত হন। এ ঘটনায় আহত হন আরও ৩২ জন।
নিহত ব্যক্তিদের মধ্যে ট্রাকের চালক আবুল কালাম আজাদ (৩২) ও বাসের সুপারভাইজার সোহেল রানা (৩৬) আছেন। দুর্ঘটনার সময় সোহেল রানা বাসটি চালাচ্ছিলেন।
