সোনাগাজীতে ওয়াবদা পুকুর থেকে নিজাম উদ্দিন (৪৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত নিজাম ডাইল ব্যাপারী বাড়ির মৃত আহাছান উল্লাহর ছেলে। রোববার তিনি ওয়াবদা পুকুরে গিয়ে হঠাৎ মৃগী রোগের খিঁচুনি উঠলে নিয়ন্ত্রণ হারিয়ে পানিতে পড়ে যান। পরবর্তীতে বাড়ির লোকজন দ্রুত তাকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শেষে মৃত ঘোষণা করেন। স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তৌহিদুল ইসলাম বলেন, তাকে হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়। ওসি আবুল হাসিম বিষয়টি নিশ্চিত করেন।