রাঙামাটির সাজেক থেকে ফেরার পথে পর্যটকবাহী একটি জিপ উল্টে সাতজন আহত হয়েছেন। তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।
রোববার সকাল সাড়ে ১০টার দিকে শিজকছড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তোফাজ্জল হোসেন এ তথ্য জানান।
তিনি বলেন, সাজেক থেকে পর্যটকদের নিয়ে ফেরার পথে জিপটি উল্টে যায়। গাড়িতে ১৩ জন ছিলেন। দুর্ঘটনায় আহত সাতজনকে সেনাবাহিনীর সহায়তায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তাঁদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।
আহত ব্যক্তিরা সবাই মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার বাসিন্দা বলে জানা গেছে।
The post সাজেকে পর্যটকবাহী জিপ উল্টে আহত ৭, দুজনের অবস্থা আশঙ্কাজনক appeared first on সুপ্রভাত বাংলাদেশ.
