Explosion at Firecracker Factory in Bihar
বিহারে বাজি কারখানায় বিস্ফোরণ, অন্তত ৮ জনের মৃত্যু
-
- 23 Oct 2026
- by গণশক্তির প্রতিবেদন
×
বিহারের সিওয়ান জেলার আলমপুর গ্রামে একটি বাজি তৈরির কারখানায় ভয়াবহ বিস্ফোরণ ৮ জনের মৃত্যু হয়েছেন বলে জানা গেছে। তবে, মোট মৃতের সংখ্যা প্রশাসনের তরফে এখনও জনানো হয়নি। বিস্ফোরণটি এতটাই শক্তিশালী ছিল যে এটি পুরো এলাকা কেঁপে ওঠে। এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় মানুষ ঘর থেকে ছুটে বেরিয়ে আসতে শুরু করে। আশেপাশের এলাকাতেও ব্যাপক আতঙ্ক সৃষ্টি হয়। বিস্ফোরণ প্রসঙ্গে সিওয়ানের পুলিশ সুপার ভারত সোনি পাঁচজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। আরও বেশ কয়েকজন আহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। স্থানীয়রা জানিয়েছেন, বিস্ফোরণ ঘটনাস্থলে আগুন লেগে ক্রমাগত বিস্ফোরণ হয়। উদ্ধারকারীদের ঘটনাস্থলে পৌঁছাতে বেগ পেতে হয়। পুলিশ এলাকাটি ঘিরে ফেলে।
স্থানীয়রা সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, আলামাপুর গ্রামের বাসিন্দা আমরুদ্দিন মিয়ার বাড়িতে বহুদিন থেকেই বাজি তৈরির কাজ চলে আসছিল। শুক্রবার বাজি তৈরির কাজ চলাকালে হঠাৎ একটি বিস্ফোরণ ঘটে। এই ঘটনার পর গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং বিপুল সংখ্যক স্থানীয় লোক ঘটনাস্থলে জড়ো হন। ঘটনার খবর পেয়ে মহকুমা শাসক আশুতোষ কুমার গুপ্ত এবং এসডিপিও ঘটনাস্থলে পৌঁছান। মহকুমা শাসক জানিয়েছেন, ঘটনাস্থল থেকে এখন পর্যন্ত দুটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। বাকি মৃতদেহের সন্ধান চলছে। বিস্ফোরণের কারণ, হতাহতের সংখ্যা এবং এই ঘটনায় ক্ষয়ক্ষতি সম্পর্কে প্রশাসন এখনও কিছু জানায় নি।
