পত্নীতলায় নজরুল বর্ষের সেমিনার ও পুরস্কার বিতরণ
পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি
- আপডেট সময় : ০৩:৩৮:১২ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ ১৫ বার পড়া হয়েছে
Oplus_131072
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
নওগাঁর পত্নীতলায় অত্যন্ত আনন্দঘন ও উদ্দীপনাময় পরিবেশে উদযাপিত হলো জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ‘নজরুল বর্ষ’।
এ উপলক্ষ্যে এক ভাবগাম্ভীর্যপূর্ণ সেমিনার ও মনোজ্ঞ পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
গতকাল শনিবার (১৭ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে এ আলোচনা সভা ও সেমিনার অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রিফাত আরার সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নওগাঁ-২ আসনের সংসদ সদস্য মো. এনামুল হক। তিনি তাঁর বক্তব্যে কাজী নজরুল ইসলামের সাম্য, দ্রোহ ও প্রগতির চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন উদয়ন সাহিত্য ও সাংস্কৃতিক গোষ্ঠীর সভাপতি বিশিষ্ট কবি,সাহিত্যিক, গবেষক অধ্যাপক ড. আবুল হায়াত ইসমাইল। উপজেলা একাডেমিক সুপারভাইজার মুরশিদুল আলমের সঞ্চালনায় সেমিনারে নজরুলের জীবন ও সাহিত্যের নানা দিক তুলে ধরে বক্তব্য রাখা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ও সম্মানিত উপস্থিতি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) এ.জেড.এম নাহিদ হোসেন,উদয়ন সাহিত্য ও সাংস্কৃতিক গোষ্ঠীর সাধারণ সম্পাদক কবি আহম্মদ হোসেন বাবু, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. আশীষ কুমার দেবনাথ, উপজেলা মৎস্য অফিসার মোছা. রুজিনা পারভীন এবং পত্নীতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নিয়ামুল হক। এছাড়াও উপস্থিত ছিলেন জামায়াতের সহ-সেক্রেটারী হারুন অর রশিদ সহ স্থানীয় বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।
আলোচনা ও সেমিনার শেষে নজরুল বর্ষ উপলক্ষ্যে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে আকর্ষণীয় পুরস্কার বিতরণ করা হয়। সাহিত্য অনুরাগী ও সুধীজনদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো অনুষ্ঠানটি এক প্রাণবন্ত মিলনমেলায় পরিণত হয়।
