রাজধানীর মুগদা থেকে ১৩ বছর বয়সী এক স্কুলছাত্রীকে অপহরণের ঘটনায় করা মামলার প্রধান অভিযুক্ত ইয়াছিন আহম্মেদ (২১) ও তার সহযোগী শামীমকে (২৯) গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১০)।
এসআরবি জানায়, বিয়ের প্রলোভন ও আইফোন উপহার দেওয়ার কথা বলে স্কুলের সামনে থেকে ওই ছাত্রীকে জোর করে নিয়ে যান গ্রেফতার দুই যুবক।
বিজ্ঞাপন
সোমবার (১৯ অক্টোবর) কুমিল্লার নাঙ্গলকোট এলাকা থেকে তাদের গ্রেফতারের সময় ইয়াছিনের হেফাজত থেকে ভুক্তভোগী স্কুলছাত্রীকে উদ্ধার করা হয়।
সোমবার এসআরবি-৩ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. মেহেদী ইমরান সিদ্দিকী এসব তথ্য জানান।
বিজ্ঞাপন
তিনি জানান, গত ৫ অক্টোবর রাজধানীর মুগদা এলাকার একটি স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থীকে অপহরণ করা হয়। এ ঘটনায় তার বাবা বাদী হয়ে ১০ অক্টোবর মুগদা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।
মামলার এজাহার ও প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাতে এসআরবির এই কর্মকর্তা জানান, স্কুলে যাওয়া-আসার পথে ইয়াছিন ওই ছাত্রীকে উত্ত্যক্ত করতেন এবং প্রেমের প্রস্তাব দিতেন। একপর্যায়ে তাদের মধ্যে সখ্য গড়ে ওঠে।
পরে গত ৫ অক্টোবর স্কুল ছুটির পর ইয়াছিন ও তার সহযোগী শামীম বিয়ের প্রলোভন ও আইফোন উপহার দেওয়ার কথা বলে স্কুলের সামনে থেকে ওই ছাত্রীকে জোর করে নিয়ে যান বলে অভিযোগ রয়েছে।
বিজ্ঞাপন
ঘটনার পর এসআরবি-৩ এর সিপিএসসি কোম্পানির একটি আভিযানিক দল ছায়া তদন্ত শুরু করে। তদন্তের একপর্যায়ে অপহরণের সঙ্গে জড়িতদের অবস্থান শনাক্ত করা হয়। পরে এসআরবি-১১ এর সহায়তায় নাঙ্গলকোট এলাকায় অভিযান চালিয়ে দুই অভিযুক্তকে গ্রেফতার এবং স্কুলছাত্রীকে উদ্ধার করা হয়।
গ্রেফতার ইয়াছিন আহম্মেদ কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার গান্দাছি এলাকার ওমর আহম্মেদ বাবরের ছেলে। অন্য অভিযুক্ত শামীম একই উপজেলার বাঙ্গড্ডা এলাকার পেয়ার আহম্মেদের ছেলে। গ্রেফতার দুজনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।
টিটি/এমআইএইচএস
ফলো করুন
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।
