সম্প্রতি আয়োজিত এ উৎসবে ব্যবসায়িক সাফল্য, ব্যাংকের সঙ্গে দীর্ঘদিনের সুসম্পর্ক ও নিজ নিজ ক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসেবে নির্বাচিত এমএসএমই গ্রাহকদের সম্মাননা স্মারক দেয়া হয়। ট্রাস্ট ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়।
ক্ষুদ্র, অতি ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগের (এমএসএমই) বিকাশ এবং এ খাতের উদ্যোক্তাদের সঙ্গে দীর্ঘমেয়াদি ব্যবসায়িক সম্পর্ক জোরদারের লক্ষ্যে ট্রাস্ট ব্যাংক পিএলসির উদ্যোগে ‘উদ্যোক্তা উৎসব সিলেট ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি আয়োজিত এ উৎসবে ব্যবসায়িক সাফল্য, ব্যাংকের সঙ্গে দীর্ঘদিনের সুসম্পর্ক ও নিজ নিজ ক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসেবে নির্বাচিত এমএসএমই গ্রাহকদের সম্মাননা স্মারক দেয়া হয়। ট্রাস্ট ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়।
ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট (এসভিপি) ও এসএমই ডিভিশনের প্রধান সাদাত আহমেদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আহসান জামান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের সিলেট কার্যালয়ের পরিচালক (সুপারভিশন) নওশাদ মোস্তফা এবং এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্টের অতিরিক্ত পরিচালক সুধাংশু রঞ্জন দেব।
অনুষ্ঠানে ব্যাংকের বিভিন্ন শাখার এমএসএমই ও করপোরেট গ্রাহকরা অংশ নেন। এ সময় উদ্যোক্তাদের সাফল্য ও ব্যবসায়িক অগ্রযাত্রা তুলে ধরতে কয়েকজন গ্রাহকের অভিজ্ঞতা নিয়ে নির্মিত একটি ভিডিওচিত্র প্রদর্শন করা হয়।
ট্রাস্ট ব্যাংক জানিয়েছে, উদ্যোক্তাদের আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিত করা, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগের বিকাশ এবং টেকসই ব্যবসায়িক প্রবৃদ্ধিতে সহায়তা করতে ব্যাংকটি প্রতিশ্রুতিবদ্ধ।
