ইংল্যান্ডের বোলিং কোচ হবেন এরিক সিমন্স?ছবি: সংগৃহীত
Published on
:
1 min read
ইংল্যান্ডের টেস্ট দলের নতুন বোলিং কোচ হতে চলেছেন এরিক সিমন্স। প্রধান কোচ স্টিফেন ফ্লেমিংয়ের সঙ্গে আইপিএলের টিম চেন্নাই সুপার কিংসে কাজ করেছেন তিনি। ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের আনুষ্ঠানিক ঘোষণা সোমবার হতে পারে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ়ের আগে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা তাঁর। এর আগে পাকিস্তানের বিরুদ্ধে সিরিজ়ে অন্তর্বর্তী কোচের দায়িত্ব সামলেছিলেন মার্কাস ট্রেসকোথিক।