বৃদ্ধাকে যৌন হেনস্থা! উত্তরপাড়ার প্রাক্তন তৃনমূল কাউন্সিলরের ছেলে গ্রেপ্তার। অভিযোগ, বৃহস্পতিবার ভোরে মাখলা মাকালতলা এলাকায় গাড়ি নিয়ে ঘুরপাক খাচ্ছিল তৃনমূল নেত্রীর ছেলে। সেই সময় এক বৃদ্ধা রাস্তা দিয়ে যাচ্ছিলেন। বৃদ্ধাকে ধাক্কা মেরে ফেলে দেয় তৃণমূল নেত্রীর ছেলে। বৃদ্ধার ঘাড় ধরে মুখে পুরুষাঙ্গ গুজে দেয় বলে অভিযোগ। বিষয়টি নজরে আসতেই স্থানীয়রা অভিযুক্তকে ধরে ফেলেন। বৃদ্ধার অভিযোগের ভিত্তিতে প্রাক্তন কাউন্সিলরের ছেলেকে গ্রেপ্তার করে উত্তরপাড়া থানার পুলিশ।
বৃদ্ধার অভিযোগ, মানিকতলায় টোটো ধরার জন্য রাস্তা দিয়ে যাচ্ছিলেন। ওই যুবক তাঁকে রাস্তায় ফেলে দেয়। তারপর ঘাড় টিপে ধরে যৌন হেনস্থা করে। চন্দননগরের পুলিশ কমিশনারেটের এক আধিকারিক বলেন, বৃদ্ধার সঙ্গে অশালীন আচরণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। তদন্ত শুরু করা হয়েছে। বৃদ্ধার স্বাস্থ্য পরীক্ষা করা হবে।
বিজেপি নেতা তাপস দেব বলেন, “এক বৃদ্ধার সঙ্গে অভব্য আচরণ করে। বৃদ্ধাকে যৌন হেনস্থা করে। এই ঘটনা দেখে স্থানীয়রা ছুটে এসে অভিযুক্তকে ধরে মারধর করে। পরে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। এর আগেও একাধিক অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। রাজ্যে পালাবদলের পরই মানুষ এদের বিরুদ্ধে মুখ খুলছে। বছর খানেক আগে অভিযুক্ত যুবকের বাবার বিরুদ্ধেও এক মহিলাকে ভিডিও কলে কু-ইঙ্গিতের অভিযোগ উঠেছিল।”
