
খোকার আঁকাআঁকি
হানিফ সরকার শান্ত
ছোট্ট খোকা পড়তে বসে
করে আঁকাআঁকি,
আঁকতে গিয়ে রাঙা পুতুল
এঁকে ফেলে পাখি।
আঁকাআঁকি করে খোকা
ভরে ফেলে খাতা,
মনের মতো হয় না কিছু
তাই ছিঁড়ে যে পাতা।
রেগে গিয়ে ছোট্ট খোকা
ছবি আঁকে যে হাতে,
আঁকাআঁকি করে খোকার
মন ভরে না তাতে।
পড়তে বসে হয় না পড়া
ছোট্ট খোকার কিছু,
আঁকাআঁকির ভূত নিয়েছে
ছোট্ট খোকার পিছু।
রূপালী বাংলাদেশ
