বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় দৈনিক ‘কালবেলা’ পত্রিকা আরও এগিয়ে যাবে এবং জনমানুষের সুখ-দুঃখ ও চাওয়া-পাওয়ার কথা তুলে ধরবে- এমন প্রত্যাশার মধ্য দিয়ে জয়পুরহাটে জাতীয় এই দৈনিকটির চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
শুক্রবার (১৬ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় জয়পুরহাট প্রেস ক্লাব মিলনায়তনে বর্ণাঢ্য আয়োজনে কেক কেটে ও আলোচনা সভার মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেন আমন্ত্রিত অতিথি ও সুধীজনরা।
আলোচনা সভায় বক্তব্য দেন- অনুষ্ঠানের প্রধান অতিথি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসান। এতে আরও বক্তব্য দেন- জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, যুগ্ম আহ্বায়ক এম এ ওহাব, জয়পুরহাট জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মামুনুর রশিদ, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী, শহর বিএনপির সভাপতি আমিনুর রহমান বকুল, সাধারণ সম্পাদক আবু রায়হান উজ্জ্বল প্রধান, জয়পুরহাট প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শামীম কাদির ও কোষাধ্যক্ষ ইসমাইল হোসেন।
অনুষ্ঠানে স্বাগত ও শুভেচ্ছা বক্তব্য দেন কালবেলার জয়পুরহাট জেলা প্রতিনিধি আছাদুল ইসলাম।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- কালবেলার ক্ষেতলাল উপজেলা প্রতিনিধি আমানুল্লাহ আমান ও কালাই উপজেলা প্রতিনিধি জহুরুল ইসলামসহ স্থানীয় বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ও বিশিষ্ট ব্যক্তিরা।
আলোচনা সভায় বক্তারা কালবেলা পত্রিকার অগ্রযাত্রা অব্যাহত থাকবে আশা প্রকাশ করে বলেন, সাহসিকতা ও নিরপেক্ষতার মাধ্যমে কালবেলা ইতোমধ্যে পাঠকদের হৃদয়ে জায়গা করে নিয়েছে। আগামীতেও সত্য প্রকাশে কালবেলা অনড় থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
