শনিবার (২৪ অক্টোবর) সকাল ৯টায় নেত্রকোণা পাবলিক হলে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা শাখার উদ্যোগে আয়োজিত ট্রেড ইউনিয়ন প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জেলা সভাপতি মাওলানা কামাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে সঞ্চালনা করেন জেলা সেক্রেটারি মো. জিয়াউর রহমান। অ্যাডভোকেট আতিকুর রহমান বলেন, যে দেশের মায়েরা অপুষ্টিতে ভোগেন এবং রক্তশূন্যতায় মারা যান, সে দেশে দুই হাজার টাকার কার্ড দিয়ে সরকার আত্মতুষ্টিতে ভুগছে। পোশাকশিল্প দেশের জন্য আন্তর্জাতিক পর্যায়ে সুনাম বয়ে আনলেও এ খাতের শ্রমিকদের ন্যূনতম বেতন মাত্র ১২ হাজার টাকা বলে তিনি উল্লেখ করেন।
কৃষকদের দুরবস্থার প্রসঙ্গ তুলে তিনি বলেন, ধানের দাম কম থাকলেও চালের দাম অনেক বেশি। সরকার কৃষি কার্ডের ব্যবস্থা করেছে। এমনকি এই কার্ড দিয়ে বৃষ্টি হবে কি না, তা জানা যাবে বলেও তিনি ব্যঙ্গাত্মক মন্তব্য করেন। শ্রমিকদের প্রকৃত অধিকার ও ন্যায্য মজুরি নিশ্চিত করার দাবি জানিয়ে তিনি বলেন, ‘তোমার কার্ড তুমি নাও, আমাকে আমার ন্যায্য মজুরি দাও।’
তিনি আরও বলেন, সরকার শ্রমিকদের সঙ্গে কার্ডের খেলা খেলছে। টেম্পো স্ট্যান্ড, হাটবাজারসহ বিভিন্ন স্থানে চাঁদাবাজির কারণে শ্রমজীবী মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছেন। মধ্যস্বত্বভোগীরা ধনী হলেও শ্রমিকদের ভাগ্যের পরিবর্তন হচ্ছে না। শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সোচ্চার ভূমিকা পালন করবে বলেও তিনি জানান।
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল লস্কর মোহাম্মদ তৈয়ব, শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেত্রকোণা জেলা শাখার প্রধান উপদেষ্টা মাওলানা সাদেক আহমাদ হারিছ এবং বিশেষ উপদেষ্টা মাওলানা মাহবুবুর রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ।
সম্মেলনে ট্রেড ইউনিয়নের প্রায় চার শতাধিক নেতাকর্মী অংশ নেন। এ সময় বক্তারা শ্রমিকদের ন্যায্য মজুরি, অধিকার প্রতিষ্ঠা এবং কর্মক্ষেত্রে ন্যায়সংগত পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
The post ‘তোমার কার্ড তুমি নাও, আমাকে আমার ন্যায্য মজুরি দাও’—নেত্রকোণায় শ্রমিক সমাবেশে আতিকুর রহমান appeared first on ভোরের চেতনা.
