শরিয়াহসম্মত ব্যাংকিং ও আর্থিক সেবার সম্ভাবনা তুলে ধরেছে ব্যাংকটি
খোলা বাজার অনলাইন, ডেস্ক:
- আপডেট সময় : ০৬:৫৪:১৫ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ ৪ বার পড়া হয়েছে
হালাল এক্সপো ঢাকা ২০২৬-এ আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের স্টল পরিদর্শন করছেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. রাফাত উল্লা খান ও অন্যান্য কর্মকর্তারা।
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
দেশের হালাল অর্থনীতির বিকাশ এবং শরিয়াহসম্মত ব্যাংকিং ও আর্থিক সেবার প্রসারে ব্যবসায়িক সম্ভাবনা তুলে ধরতে ‘হালাল এক্সপো ঢাকা ২০২৬’-এ অংশ নিয়েছে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি।
শনিবার (১৭ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ কনফারেন্স সেন্টারে আয়োজিত চার দিনব্যাপী আন্তর্জাতিক এ প্রদর্শনীতে ব্যাংকের স্টল পরিদর্শন করেন ব্যবস্থাপনা পরিচালক মো. রাফাত উল্লা খান।
এ সময় ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মো. হাবীব উল্লাহ, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট জালাল আহমেদ ও মো. মজিবর রহমান, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. মনসুর আহমেদ, ভাইস প্রেসিডেন্ট মো. কামরুল ইসলাম ও এসআইএম শাহরিয়ার, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মো. মিজানুর রহমান এবং অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মাজহারুল ইসলাম চৌধুরীসহ ব্যাংকের শীর্ষ নির্বাহীরা উপস্থিত ছিলেন।
প্রদর্শনীতে খাদ্য ও পানীয়, প্রসাধনী, শালীন পোশাক, ইসলামী ব্যাংকিং ও ফাইন্যান্স এবং হালাল পর্যটনসহ বিভিন্ন খাতের দেশি-বিদেশি প্রতিষ্ঠান অংশ নেয়। এতে হালাল পণ্য ও সেবার বাজার সম্প্রসারণ, আন্তর্জাতিক বাণিজ্য বৃদ্ধি এবং উদ্যোক্তাদের জন্য নতুন ব্যবসায়িক সুযোগ সৃষ্টির বিষয়গুলো গুরুত্ব পায়।
ব্যাংকটির এ অংশগ্রহণের মাধ্যমে হালাল অর্থনীতির বিকাশে ইসলামী ব্যাংকিংয়ের ভূমিকা এবং শরিয়াহসম্মত আর্থিক সেবার গুরুত্ব তুলে ধরা হয়। পাশাপাশি উদ্যোক্তা ও ব্যবসায়ীরা ব্যাংকের বিভিন্ন আমানত, বিনিয়োগ ও ডিজিটাল ব্যাংকিং সেবা সম্পর্কে জানার সুযোগ পান। দেশের ব্যবসা-বাণিজ্য, শিল্প ও উদ্যোক্তা উন্নয়নে ইসলামী ব্যাংকিংয়ের সম্ভাবনা তুলে ধরতেও এ আয়োজন ভূমিকা রাখে।

