‘ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের ফুলপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে।
আজ মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এবং ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের বাস্তবায়নে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। উপজেলা চত্বর থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সাধনা ত্রিপুরার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) বেগম শাহীন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শিহাব উদ্দিন খান, উপজেলা প্রকৌশলী জাহাঙ্গীর হোসাইন, উপজেলা ফায়ার সার্ভিসের কর্মকর্তা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
শোভাযাত্রা শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা অগ্নিকাণ্ড ও ভূমিকম্পের সময় করণীয় এবং নিরাপদে আত্মরক্ষার বিভিন্ন কৌশল নিয়ে মহড়া প্রদর্শন করেন।
অনুষ্ঠানে দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে আগাম প্রস্তুতি, জনসচেতনতা বৃদ্ধি ও সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়। দুর্যোগ মোকাবিলায় পরিবার থেকে শুরু করে সমাজের সর্বস্তরে সচেতনতা গড়ে তোলার আহ্বান জানানো হয়।
The post ফুলপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত appeared first on Dhaka Protidin.
