লালমোহনে মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শন করেন ইউএনও মোহাম্মদ সিফাত বিন সাদেক। পরিদর্শনকালে তিনি বিদ্যালয়ের সামগ্রিক শিক্ষার পরিবেশ, শ্রেণিকক্ষের কার্যক্রম ও শিক্ষার্থীদের উপস্থিতির খোঁজ-খবর নেন। একই সঙ্গে শিক্ষার গুণগত মান উন্নয়ন ও শৃঙ্খলা বজায় রাখার বিষয়ে দিকনির্দেশনা দেন। এ সময় উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক আবু তৈয়ব, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা পলাশ সমাদ্দার। শেষে ইউএনও বিদ্যালয়ের সার্বিক সার্বিক ব্যবস্থাপনা ও শিক্ষার সুন্দর পরিবেশ দেখে সন্তোষ প্রকাশ করেন।