প্রতীকী ছবি ছবি: Istock
Published on
:
1 min read
পুজোর আগে পর্যটকদের জন্য দার্জিলিং হিমালয়ান রেলের বিশেষ উপহার 'মুক্তধারা'। মুক্তধারা ডিজেল চালিত টয় ট্রেনের স্পেশাল সার্ভিস। প্রতিদিন বিকেল সওয়া তিনটেয় কার্শিয়াং থেকে ছেড়ে মহানদী পর্যন্ত যাবে। আবার বিকেল পাঁচটায় মহানদী থেকে কার্শিয়াং ফিরবে। রবিবার আনুষ্ঠানিক ভাবে এই বিশেষ পরিষেবা চালু হলো। বিকেলে মহানদী থেকে সূর্যাস্ত দেখানোর জন্য দার্জিলিং হিমালয়ান রেল কতৃর্পক্ষ অনেকদিন ধরেই চেষ্টা করছে। কখনও স্টিম ইঞ্জিনের অভাব, কখনও পর্যটকদের উৎসাহের অভাবে মাঝপথে বন্ধ করতে হয়েছে। এ বার ডিজেল ইঞ্জিন দিয়ে পুজোর মুখে নতুন করে চালানোর চেষ্টা শুরু হলো।