
বড়লেখা প্রতিনিধি : বড়লেখায় আর্ন্তজাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন উপলক্ষে মঙ্গলবার দুপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কার্যালয়ের উদ্যোগে র্যালি, আলোচনা সভা ও বিভিন্ন দুর্যোগ বিষয়ক সতর্কীকরণ মহড়া অনুষ্ঠিত হয়েছে।
ইউএনও মাহবুব আলম মাহবুরের সভাপতিত্বে ও উপ-সহকারি প্রকৌশলী খায়রুল আলমের সঞ্চালনায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা জনস্বাস্থ্য সহকারি প্রকৌশলী মঈন উদ্দিন, বর্নি ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন, দাসেরবজার ইউপি চেয়ারম্যান স্বপন কুমার চক্রবর্তী, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রব, ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার প্রমুখ।
