যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালালে পারমাণবিক অস্ত্রসহ প্রতিরোধমূলক অস্ত্র ব্যবহারের অনুমতি দিতে দেশটির কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন ইরানের পার্লামেন্টের অভ্যন্তরীণ বিষয়ক কমিটির প্রধান মোহাম্মদ সালেহ জোকার।
বৃহস্পতিবার জোকার বলেন, দেশের প্রতিরক্ষা ও শত্রুপক্ষকে হামলা থেকে বিরত রাখার উদ্দেশ্যে যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালালে পারমাণবিক অস্ত্রসহ প্রতিরোধমূলক অস্ত্র ব্যবহারের অনুমতি দেওয়া উচিত।
তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালালে পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তির সঙ্গে ইরানের সহযোগিতা স্থগিত করা উচিত।
এ ছাড়া ইরানে যুক্তরাষ্ট্রের হামলার জন্য যেসব দেশ নিজেদের ভূখণ্ড বা আকাশসীমা ব্যবহারের সুযোগ দেবে, তাদের কঠোর জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জোকার। তার ভাষায়, এসব দেশকে ‘চড়া মূল্য দিতে হবে’।
/অ
