শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রকাশিত হয়েছে ‘দুর্গা আমার মনের কথা জানে’ শিরোনামের নতুন গান। রাজন সাহার কথা, সুর ও সংগীতে গানটিতে কণ্ঠ দিয়েছে ‘নতুন কুঁড়ি ২৫’-এর জাতীয় পর্যায়ে আলোচিত মুখ কৃতজ্ঞতা সাহা। গানটি অ্যানিমেশন ভিডিও ও সাধারণ ভিডিও—দুটি সংস্করণে প্রকাশিত হয়েছে। স্টুডিও জয়ার সব অফিশিয়াল ডিজিটাল প্ল্যাটফর্মে গান দুটি উপভোগ করতে পারছেন শ্রোতা-দর্শকেরা।... বিস্তারিত
