আজ মঙ্গলবার হঠাৎ দিল্লি সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বাংলায় অন্যান্য সূচিতে কাঁটছাট। বিকেলেই দিল্লি উড়ে যাবেন তিনি। সব কিছু ঠিক থাকলেই রাতেই ফিরে আসবেন তিনি। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, স্বরাষ্ট্রমন্ত্রকের নিমন্ত্রণে তিনি দিল্লি যাচ্ছেন। সেখানে একটি নৈশ্যভোজে অংশ নেবেন মুখ্যমন্ত্রী।
মঙ্গলবার রানাঘাটে একটি পুজো মণ্ডপ উদ্বোধনে যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। উদ্বোধনের পরই তিনি জানান, বিকেলে দিল্লি যাচ্ছেন তিনি। রাতেই ফিরে আসবেন কলকাতায়। বলেন, “কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর তরফে ব্রিকসের একটি ডিনার মিটিং আছে। বিকেলে যাব। রাতেই ফিরে আসব।” তিনি আরও জানিয়েছেন আরও কয়েকজন সাংসদকেও নিমন্ত্রণ জানানো হয়েছে। তাঁরাও থাকবে।
[প্রিয় পাঠক, খবরটি সদ্য আমাদের কাছে এসেছে। যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গিয়েছে, সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হল। গুরুত্বপূর্ণ এই খবরটি খুঁটিনাটি-সহ কিছুক্ষণের মধ্যেই আমরা সবিস্তারে জানাব। অনুগ্রহ করে একটু পরে আর-একবার এই পেজটি রিফ্রেশ করুন, যাতে পূর্ণাঙ্গ খবর ও খবরটির অন্যান্য খুঁটিনাটি আপনারা জেনে নিতে পারেন। এই সময়টুকু আমরা আপনাদের কাছে চেয়ে নিলাম। পাশাপাশি উল্লেখ থাক, সম্প্রতি নেটমাধ্যমে নানারকম ভুয়ো খবরের ছড়াছড়ি। সে বিষয়ে আমরা যথাসম্ভব সতর্ক থেকেই খবর পরিবেশন করি। যে-কোনো খবরের সত্যাসত্য যাচাই করে তবেই আপনাদের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ঠিক ও তথ্যনিষ্ঠ খবর তুলে ধরার ক্ষেত্রে আপনাদের সহায়তা আন্তরিক ভাবে কাম্য।]
