(১৭ অক্টোবর) রাতে আয়োজিত অনুষ্ঠানে তিনি স্মরণিকাটির মোড়ক উন্মোচন করেন। এ সময় প্রশাসনের কর্মকর্তা, আইনজীবী, ব্যবসায়ী, সাংবাদিক, পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ, বিভিন্ন সনাতনী সংগঠনের প্রতিনিধি এবং বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট নূরতাজ আলম বাহার, মানিকগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সালাউদ্দিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমি নাসরিন, মানিকগঞ্জ ডেভেলপার অ্যাসোসিয়েশনের সভাপতি মাসুদুল কামরুল হক মাসুদ, সংগঠনটির সাবেক সভাপতি গোলাম কিবরিয়া সাঈদ, মানিকগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আব্দুস সালাম বাদল এবং মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস।
এ ছাড়া উপস্থিত ছিলেন জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রণব শিকদার দুলাল, সাধারণ সম্পাদক রুহিদাস তরফদার, গঙ্গাধরপট্টি মন্দির কমিটির সভাপতি রতন মজুমদার, জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সাধারণ সম্পাদক গৌরাঙ্গ চন্দ্র সরকার, হিন্দু মহাজোটের সাধারণ সম্পাদক তাপস রাজবংশীসহ বিভিন্ন সনাতনী সংগঠনের প্রতিনিধিরা।
দুর্গাপূজাকে কেন্দ্র করে প্রকাশিত স্মরণিকা ‘চিন্ময়ী’ ধর্মীয় উৎসবের স্মৃতি সংরক্ষণ এবং পূজার সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় তুলে ধরার একটি উদ্যোগ হিসেবে প্রকাশ করা হয়েছে। স্মরণিকাটির মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে উৎসবকেন্দ্রিক সৌহার্দ্য ও সম্প্রীতির পরিবেশ তৈরি হয়।
The post মানিকগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে স্মরণিকা ‘চিন্ময়ী’র মোড়ক উন্মোচন appeared first on ভোরের চেতনা.
