মেহেরপুর নিউজ:
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের উদ্যোগে এবং মেহেরপুর জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সহযোগিতায় অনূর্ধ্ব-১৫ ফুটবল দল গঠনের লক্ষ্যে জেলা পর্যায়ে প্রাথমিক বাছাই সম্পন্ন হয়েছে।
সোমবার সকালে মেহেরপুর স্টেডিয়াম মাঠে এ বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়। জেলার বিভিন্ন এলাকা থেকে অনূর্ধ্ব-১৫ দলে স্থান পাওয়ার লক্ষ্যে শতাধিক খুদে ফুটবলার বাছাইয়ে অংশগ্রহণ করে। তাদের মধ্য থেকে প্রাথমিকভাবে ৫০ জন খেলোয়াড়কে নির্বাচিত করা হয়েছে।
খেলোয়াড় বাছাই কার্যক্রমে সহযোগিতা করেন মেহেরপুর জেলা ফুটবল কোচ আব্দুল মালেক, প্রাক্তন ফুটবলার ইমদাদুল হক, মনিরুল ইসলাম ও আজমাইন হোসেন।
The post মেহেরপুরে অনূর্ধ্ব-১৫ ফুটবল দল গঠনে প্রাথমিক বাছাই সম্পন্ন appeared first on Meherpur News.
