Published on
:
2 min read
সৌদি আরবের আকাশে ধ্বংস করা একটি ড্রোনের টুকরো ভেঙে পড়ে মৃত্যু দুই জনের। গুরুতর জখম আরও দুই। আহতদের মধ্যে রয়েছেন ভারতের এক নাগরিক। বুধবারের ওই ঘটনা নিশ্চিত করেছে সৌদি আরবের জ্বালানি মন্ত্রক। সেই দেশের দক্ষিণ-পূর্ব দিকে অবস্থিত শায়বাহ অয়েল ফিল্ডে ঘটনাটি ঘটে। ওই তেলের খনি পরিচালনা করে বিখ্যাত সংস্থা সৌদি আরামকো। হুথি বিদ্রোহীদের ড্রোন হামলা রুখে দেয় সৌদি সেনা। মাঝ আকাশেই ধ্বংস করে দেওয়া হয় ড্রোন। কিন্তু তার ভাঙা টুকরো নীচে পড়ে ঘটে দুর্ঘটনা।
একনজরে
সৌদি আরবের দক্ষিণ-পূর্বে অবস্থিত শায়বাহ তেলক্ষেত্রে ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে মৃত্যু হয়েছে দুই জনের। গুরুতর জখম হয়েছেন আরও দু’জন।
বুধবারের এই ঘটনার কথা নিশ্চিত করেছে সৌদি আরবের জ্বালানি মন্ত্রক।
মৃত দুই ব্যক্তি নেপাল ও ফিলিপিন্সের নাগরিক। আহতদের মধ্যে রয়েছেন পাকিস্তানের এক নাগরিক এবং এক ভারতীয়।
হুথি বিদ্রোহীদের ড্রোন হামলা প্রতিহত করতে সৌদি সেনা মাঝআকাশেই ড্রোনটি ধ্বংস করে দেয়। তার জ্বলন্ত টুকরো মাটিতে পড়ে দুর্ঘটনা ঘটে।
ড্রোনের জ্বলন্ত ধ্বংসাবশেষের আঘাতে রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি ঠিকাদার সংস্থার গাড়িতেও আগুন ধরে যায়।
সৌদি সরকারের বিবৃতি অনুযায়ী, মৃত দুই ব্যক্তি নেপাল ও ফিলিপিন্সের বাসিন্দা। আহতদের মধ্যে পাকিস্তানের নাগরিক এবং আর একজন ভারতীয়। এ দিন আকাশ থেকে পড়া ড্রোনের জ্বলন্ত টুকরোর ধাক্কায় রাস্তায় দাঁড়িয়ে থাকা এক ঠিকাদার সংস্থার গাড়িতেও আগুন ধরে যায়। ইরানের সমর্থন থাকা হুথি বিদ্রোহীরা বেশ কিছুদিন ধরেই সৌদির বিমানবন্দর ও তেলের জায়গায় পরপর হামলা চালাচ্ছে। গত মাসেই এমন একটি ড্রোনের টুকরো পড়ে সৌদির এক নাগরিক মারা যান। চলতি মাসের শুরুতেও পূর্ব প্রদেশের আরামকোর এক অফিসেও হামলার পর আগুন লেগেছিল।
সৌদি বাহিনী ও হুথিদের মধ্যে চার বছরের শান্তি চুক্তি ভেঙে শুরু হয়েছে নতুন করে লড়াই। এর ফলে গোটা এলাকায় নতুন করে যুদ্ধের বাতাবরণ ছড়িয়েছে। হুথি হামলার কারণে গত ১০ অক্টোবর বন্ধ হয়ে গিয়েছিল রিয়াধের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর। তবে বুধবার থেকে সেখানকার বিমানবন্দর ফের চালু হয়েছে। সৌদিয়া এবং ফ্লাইনাস বিমান সংস্থা কাজও শুরু করেছে। কিন্তু লুফথানসা ও এয়ার ফ্রান্স-সহ একাধিক বড় বিদেশি বিমান সংস্থাগুলি নভেম্বরের মাঝামাঝি পর্যন্ত বিমান চালানো বন্ধ রেখেছে বলে সূত্রের খবর। বিমানবন্দরে হামলার কথা স্বীকারও করেছে হুথিরাও।
FAQ
১. প্রশ্ন: সৌদি আরবে ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে কোথায় দুর্ঘটনা ঘটেছে?
উত্তর: সৌদি আরবের দক্ষিণ-পূর্ব দিকে অবস্থিত শায়বাহ তেলক্ষেত্রে এই দুর্ঘটনা ঘটেছে। তেলক্ষেত্রটি পরিচালনা করে সৌদি আরামকো।
২. প্রশ্ন: এই ঘটনায় কত জনের মৃত্যু হয়েছে এবং কত জন আহত হয়েছেন?
উত্তর: ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে দুই জনের মৃত্যু হয়েছে এবং আরও দু’জন গুরুতর জখম হয়েছেন।
৩. প্রশ্ন: মৃত ও আহতদের নাগরিকত্ব কী?
উত্তর: সৌদি সরকারের বিবৃতি অনুযায়ী, মৃত দুই ব্যক্তি নেপাল ও ফিলিপিন্সের নাগরিক। আহতদের মধ্যে রয়েছেন পাকিস্তানের এক নাগরিক এবং এক ভারতীয়।
৪. প্রশ্ন: ড্রোনের ধ্বংসাবশেষ কী ভাবে দুর্ঘটনার কারণ হল?
উত্তর: হুথি বিদ্রোহীদের ড্রোনটি সৌদি সেনা মাঝআকাশে ধ্বংস করে দেয়। এর পর ড্রোনের জ্বলন্ত টুকরো নীচে পড়ে দু’জনের মৃত্যু ও আরও দু’জনের আহত হওয়ার ঘটনা ঘটে। একটি ঠিকাদার সংস্থার গাড়িতেও আগুন ধরে যায়।