মোঃ আলিফ হোসেন:
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডাক্তার দেখাতে এসে রোগীর গলায় থাকা স্বর্ণের চেইন চুরি হয়েছে। সোমবার (১৯ অক্টোবর) সকাল সাড়ে ১০ টার সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিকে কাউন্টারে এ ঘটনা ঘটে। এ বিষয়ে হোসনেয়ারা বেগম বাদী হয়ে শ্রীনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার ষোলঘর ইউনিয়নের ষোলঘর ভুইচিত্র এলাকার বাসিন্দা হোসনেয়ারা বেগম (৩৮), স্বামী-নাজির হোসেন। থানায় হাজির হইয়া অভিযোগ দায়ের করেন যে, ইং ১৯/১০/২৬ তারিখ সকাল অনুমান সাড়ে ১০ ঘটিকার সময় শ্রীনগর সরকারী হাসপাতালের টিকেট কাউন্টারের সামনে টিকেট কাটার সময় অজ্ঞাত নামা ২/৩ জন মহিলা টিকেট কাটার জন্য আমার সাথে ধাক্কা ধাক্কী করে। একটু পরে আমি আমার গলায় হাত দিয়ে দেখি আমার ৯ আনা ৬ রতি স্বর্ণের চেইন গলায় নাই। উক্ত মহিলারা ও নাই। আমার ধারনা অজ্ঞাত নামা ২/৩ জন মহিলা পরিকল্পিত ভাবে আমার সাথে ধাক্কা ধাক্কী করিয়া কৌশলে আমার গলায় থাকা স্বর্ণের চেইন নিয়া যায়। যাহার বর্তমান মুল্য এক লাখ ৩০ হাজার টাকা হইবে। এ বিষয়ে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা জসিম উদ্দিন বলেন, আমি বিষয়টি অবগত আছি। হাসপাতালে আনসার সদস্য থাকার পরও এমন ঘটনা ঘটে কিভাবে এমন প্রশ্নের জবাবে তিনি কোন সদ উত্তর দিতে পারেনি। আর সিসি ক্যামেরার বিষয়ে জানতে চাইলে বলেন সিসি ক্যামেরা বন্ধ ছিলো।শ্রীনগর থানার এসআই মীর রুহিন আহমেদ বলেন, অভিযোগ পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি হাসপাতালের সিসি ক্যামেরা বন্ধ তবে তদন্ত চলমান রয়েছে।
The post শ্রীনগরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে রোগীর স্বর্ণের চেইন চুরি appeared first on sokalerkhobor24.com.
