মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
প্রকাশ: ২২ অক্টোবর ২০২৬, ০২:৫৯ পিএম
আপডেট: ২২ অক্টোবর ২০২৬, ০৩:০৩ পিএম
ছবি: সংগৃহীত
-->সুন্দরবন পরিদর্শন শেষে বাগেরহাটের মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুর ১২টা ৪৮ মিনিটে তিনি বানৌজা মোংলা জেটিতে পৌঁছান।
সফরসূচি অনুযায়ী, মধ্যাহ্নবিরতি শেষে বেলা ৩টায় মোংলা বন্দরের জেটি পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী। এরপর বেলা সাড়ে ৩টায় প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনের কথা রয়েছে তার। দিনের কর্মসূচি শেষে বিকেলেই ঢাকায় ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
আরও পড়ুন
সুন্দরবন পর্যবেক্ষণ থেকে মোংলা বন্দর ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন, প্রধানমন্ত্রীর এই সফরে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রকৃতি, বন্দর ও অর্থনৈতিক সম্ভাবনা গুরুত্ব পাচ্ছে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের এই সফরে বন্দরের জেটি, প্রস্তাবিত বেজা অর্থনৈতিক অঞ্চল এবং এলএনজি টার্মিনাল স্থাপনের সম্ভাবনা গুরুত্ব পাবে। স্থানীয়দের প্রত্যাশা, সফরের মধ্য দিয়ে থমকে থাকা প্রকল্প বাস্তবায়নে গতি আসবে। বাড়বে দেশি-বিদেশি বিনিয়োগ, সৃষ্টি হবে নতুন কর্মসংস্থান।
এর আগে, সকাল সাড়ে ৮টায় নিজ বাসভবন থেকে সড়কপথে তেজগাঁও বিমানবন্দরের উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী। সকাল ৯টায় বিমানবন্দরে পৌঁছে হেলিকপ্টারে সুন্দরবনের উদ্দেশে যাত্রা করেন তিনি। সকাল ১০টার দিকে হেলিকপ্টার থেকে হিরণ পয়েন্টসহ সুন্দরবনের বিভিন্ন এলাকা পর্যবেক্ষণ করেন তারেক রহমান।
অন্তরা/
আরও পড়ুন
ঢাকা-আরিচা মহাসড়কে সেলফি পরিবহনের বাস চলাচল সাময়িক বন্ধ ঘোষণা
প্রকাশ: ২২ অক্টোবর ২০২৬, ০২:৪০ পিএম
ছবি: খবরের কাগজ
-->ঢাকা-আরিচা মহাসড়কে আলোচিত সেলফি পরিবহনের বাস চলাচল সাময়িক বন্ধ ঘোষণা করেছেন মানিকগঞ্জের জেলা প্রশাসক।
এর আগে জেলার শিবালয়ে ঢাকা-আরিচা মহাসড়কে সেলফি পরিবহনের বাসের ধাক্কায় ব্যাটারিচালিত ইজিবাইকের দুই যাত্রী নিহত হওয়ার পর মহাসড়ক অবরোধ করেন।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল পৌনে ১০টার দিকে বরংগাইল বাসস্ট্যান্ডের সামনে এ দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন
নিহত ব্যক্তিরা হলেন ইয়াসিন (২২) ও বাবলু (২৮)। তারা দুজনই ঘিওর উপজেলার মৌহালী গ্রামের বাসিন্দা। এ ঘটনায় ইজিবাইকের চালক গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে ঢাকায় পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সেলফি পরিবহনের বাসটি পাটুরিয়া থেকে ঢাকার দিকে যাচ্ছিল। অন্যদিকে ইজিবাইকটি মৌহালী থেকে যাত্রী নিয়ে বরংগাইল হাটের দিকে যাচ্ছিল। বরংগাইল বাসস্ট্যান্ড এলাকায় বাসটি ইজিবাইকটিকে ধাক্কা দিলে হতাহতের ঘটনা ঘটে।
দুর্ঘটনার পর ক্ষুব্ধ স্থানীয় লোকজন ও আন্দোলনকারীরা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে সেলফি পরিবহনে চলাচল বন্ধের দাবি জানান।
বিষয়টি নিশ্চিত করেছেন সচেতন নাগরিক সমাজের প্রতিনিধি পীযূষ ফাইটার।
বরংগাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ জানান, দুর্ঘটনার পর বাসটি জব্দ করা হয়েছে। তবে বাসের চালক ও তার সহকারী পালিয়ে গেছেন। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
এ বিষয়ে মানিকগঞ্জের জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা বলেন, ‘সাময়িকভাবে সেলফি পরিবহনের চলাচল বন্ধের বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। পরবর্তীতে আলাপ-আলোচনার পরিপ্রেক্ষিতে তারা অবরোধ প্রত্যাহার করেন।’
আসাদ জামান/অন্তরা/
আরও পড়ুন
দাকোপ থেকে মোংলার পথে প্রধানমন্ত্রী
প্রকাশ: ২২ অক্টোবর ২০২৬, ১২:৪৪ পিএম
আপডেট: ২২ অক্টোবর ২০২৬, ১২:৫২ পিএম
ছবি: সংগৃহীত
-->খুলনার দাকোপ উপজেলার দুর্গম উপকূলীয় জনপদ নলিয়ান থেকে নৌপথে মোংলার উদ্দেশে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে নলিয়ান বাজার মোড়ে অপেক্ষমাণ শত শত মানুষের সঙ্গে হাত নেড়ে শুভেচ্ছা বিনিময় করেন তিনি। প্রধানমন্ত্রীকে একনজর দেখতে সকাল থেকেই সেখানে ভিড় করেন স্থানীয় বাসিন্দারা।
প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে আছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, বাণিজ্যমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম, খুলনা-৩ আসনের সংসদ সদস্য ও হুইপ রকিবুল ইসলাম বকুল, খুলনা-১ আসনের সংসদ সদস্য আমির এজাজ খান, খুলনা বিভাগীয় কমিশনার মো. আবদুল্লাহ হারুন এবং জেলা প্রশাসক মিজ হুরে জান্নাতসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
আরও পড়ুন
দুর্গম উপকূলীয় জনপদ দাকোপের নলিয়ানে আজ সকাল থেকেই বিরাজ করে উৎসবমুখর পরিবেশ। নদীভাঙন, সুপেয় পানির সংকট ও দুর্বল যোগাযোগব্যবস্থায় দীর্ঘদিন ধরে ভোগান্তিতে থাকা এ জনপদের মানুষের মধ্যে প্রধানমন্ত্রীর সফর ঘিরে নতুন প্রত্যাশা তৈরি হয়েছে।
প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে নলিয়ানে জোরদার করা হয় নিরাপত্তাব্যবস্থা। নলিয়ান মাধ্যমিক বিদ্যালয় মাঠ ও আশপাশের এলাকায় পুলিশ, প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট (পিজিআর), নৌবাহিনী, কোস্টগার্ডসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে রাখা হয়। হেলিকপ্টার অবতরণের স্থান বিদ্যালয় মাঠে ডগ স্কোয়াড দিয়েও তল্লাশি চালানো হয়।
সফরসূচি অনুযায়ী, সকালে হেলিকপ্টারে সুন্দরবনের হিরণ পয়েন্ট ও সংলগ্ন এলাকা পরিদর্শনের পর নলিয়ানে অবতরণ করেন প্রধানমন্ত্রী। সেখান থেকে নৌপথে মোংলার নৌঘাঁটির উদ্দেশে যাত্রা করেন তিনি। মোংলায় সভায় অংশ নেওয়ার পাশাপাশি বন্দরটির জেটি এবং বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনের কর্মসূচি রয়েছে তার।
এদিকে, সুন্দরবন এলাকায় সম্ভাব্য ভাসমান তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) টার্মিনাল স্থাপনের স্থান পরিদর্শন নিয়েও আলোচনা রয়েছে। মোংলা বন্দর সম্প্রসারণ, অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা ও সম্ভাব্য এলএনজি টার্মিনাল ঘিরে স্থানীয় ব্যবসায়ী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের মধ্যে আশার সঞ্চার হয়েছে। তাদের প্রত্যাশা, এসব উদ্যোগ বাস্তবায়িত হলে দক্ষিণাঞ্চলে বিনিয়োগ বাড়ার পাশাপাশি নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।
তবে নদীভাঙন রোধ, সুপেয় পানির স্থায়ী ব্যবস্থা, উন্নত যোগাযোগব্যবস্থা ও প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণের মতো দীর্ঘদিনের সমস্যাগুলোর সমাধানও চান নলিয়ানবাসী। তাদের প্রত্যাশা, প্রধানমন্ত্রীর এ সফরের মধ্য দিয়ে দুর্গম উপকূলীয় জনপদের মানুষের জীবনমান উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।
অন্তরা/
আরও পড়ুন
খুলনায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
প্রকাশ: ২২ অক্টোবর ২০২৬, ১০:৫৭ এএম
আপডেট: ২২ অক্টোবর ২০২৬, ১০:৫৯ এএম
প্রধানমন্ত্রী তারেক রহমান। ফাইল ছবি
-->খুলনার দাকোপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মোংলা বন্দর সম্প্রসারণ এবং প্রস্তাবিত বেজা ইকোনমিক জোন পরিদর্শনসহ একাধিক সরকারি কর্মসূচিতে যোগ দিবেন তিনি।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল ১০টা ৪০ মিনিটের দিকে খুলনায় পৌঁছান তিনি।
প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
আরও পড়ুন
সফরসূচি অনুযায়ী, সকাল ১০টা ৩০ মিনিটে খুলনা জেলার দাকোপ উপজেলা থেকে সড়কপথে লঞ্চঘাটে গিয়ে নৌপথে বাগেরহাট জেলার বানৌজা মোংলার উদ্দেশে যাত্রা করবেন তিনি।
এরপর দুপুরে বানৌজা মোংলা জেটিতে পৌঁছে ওয়ার্ডরুমের উদ্দেশে যাত্রা করবেন প্রধানমন্ত্রী। সেখানে মধ্যাহ্ন বিরতির পর দুপুর ১টা ৪৫ মিনিটে ওয়ার্ডরুমের সভাকক্ষে আয়োজিত সভায় অংশ নেবেন তিনি।
বিকালে মোংলা বন্দরের সার্বিক কার্যক্রম ও জেটি পরিদর্শনের পরিকল্পনা রয়েছে প্রধানমন্ত্রীর। এরপর ৩টা ১৫ মিনিটে তিনি প্রস্তাবিত বেজা ইকনোমিক জোন এলাকা ঘুরে দেখবেন।
দিনব্যাপী সরকারি কর্মসূচি শেষে বিকাল ৪টায় মোংলার হেলিপ্যাড থেকে ঢাকার উদ্দেশে রওনা হবেন তিনি এবং ৫টায় ঢাকায় পৌঁছাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
অন্তরা/
আরও পড়ুন
উন্নত চিকিৎসার জন্য ভূমিমন্ত্রীকে বিএমইউতে স্থানান্তর
প্রকাশ: ২২ অক্টোবর ২০২৬, ১০:৫২ এএম
আপডেট: ২২ অক্টোবর ২০২৬, ১১:১৭ এএম
ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু। ছবি: খবরের কাগজ
-->উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল থেকে ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনুকে ঢাকার বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল ৮টা ২৫ মিনিটে রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দর থেকে একটি ফ্লাইটে তাকে ঢাকায় নেওয়া হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন ভূমিমন্ত্রীর এপিএস নাজমুল হক ডিকেন।
আরও পড়ুন
তিনি জানান, উন্নত চিকিৎসার জন্য মন্ত্রীকে ঢাকার বিএমইউ হাসপাতালে নেওয়া হয়েছে। সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকদের অধীনে তার চিকিৎসা চলবে।
এর আগে, সকাল সাড়ে ৭টার দিকে রামেক হাসপাতাল থেকে তাকে বিমানবন্দরে নিয়ে যান রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য ও পানিসম্পদ মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট শফিকুল হক মিলন।
বিমানবন্দরে সাংবাদিকদের মিলন জানান, কয়েক দিন আগে চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গিয়েছিলেন ভূমিমন্ত্রী। সেখানে দেওয়া ওষুধের ব্যবহারে সম্ভাব্য ত্রুটির কারণে তার রক্তে হিমোগ্লোবিনের মাত্রা কমে যায় বলে ধারণা করা হচ্ছে। এ কারণে গত কয়েক দিন ধরে তাকে রক্ত দিতে হচ্ছিল।
তিনি আরও জানান, অসুস্থতার মধ্যেই প্রধানমন্ত্রীর রাজশাহী সফর উপলক্ষে ভূমিমন্ত্রীকে বিভিন্ন কর্মসূচিতে উপস্থিত থাকতে হয়েছিল। এতে তার শারীরিক পরিশ্রমও হয়েছে। রাজশাহীর বিশেষজ্ঞ চিকিৎসকরা নিয়মিত তাকে পর্যবেক্ষণে রাখছিলেন। পরে চিকিৎসকদের পরামর্শে তাকে ঢাকায় নেওয়ার সিদ্ধান্ত হয়।
ভূমিমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনা করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন অ্যাডভোকেট শফিকুল হক মিলন। মন্ত্রীও রাজশাহীবাসীসহ দেশবাসীর কাছে তার সুস্থতার জন্য দোয়া প্রার্থনা করেছেন।
এর আগে, গতকাল বুধবার সকাল সাড়ে ১০টার দিকে অসুস্থ হয়ে পড়লে ভূমিমন্ত্রীকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের কেবিনে তার চিকিৎসা চলছিল। রক্তশূন্যতার কারণে তাকে একাধিক ব্যাগ রক্ত দেওয়া হয়।
এদিকে, মন্ত্রীর অসুস্থতার খবর ছড়িয়ে পড়ার পর বুধবার সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত রাজনৈতিক ও সামাজিক নেতা, চিকিৎসকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাকে দেখতে হাসপাতালে যান।
এনায়েত করিম/অলি/
