অগ্নিকাণ্ডের মতো জরুরি পরিস্থিতিতে নিরাপত্তা নিশ্চিত করা এবং দ্রুত ও নিরাপদে সরে যাওয়ার সক্ষমতা বাড়াতে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণসহ পাঁচটি স্থানে অগ্নিনির্বাপণ মহড়া অনুষ্ঠিত হবে সোমবার (১৯ অক্টোবর)।
রোববার (১৮ অক্টোবর) সুপ্রিম কোর্ট প্রশাসনের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞাপন
বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার বেলা ১১টায় বাংলাদেশ সুপ্রিম কোর্ট কম্পাউন্ড, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, অ্যাটর্নি জেনারেলের কার্যালয়, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবন ও তৎসংলগ্ন এলাকায় এ ফায়ার ড্রিল ও প্রাথমিক অগ্নিনির্বাপণ মহড়ার আয়োজন করা হয়েছে।
সুপ্রিম কোর্টে কর্মরত কর্মকর্তা-কর্মচারী ও আদালতে আগত বিচারপ্রার্থীদের অগ্নিনিরাপত্তা সম্পর্কে সচেতন করা এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার দক্ষতা বাড়ানোই এ আয়োজনের মূল উদ্দেশ্য।
বিজ্ঞাপন
মহড়ায় সংশ্লিষ্ট সবাইকে উপস্থিত থাকার জন্য বিজ্ঞপ্তিতে অনুরোধ জানিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন।
এফএইচ/এএমএ
ফলো করুন
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।
