সংবাদ বিজ্ঞপ্তি · ২০ অক্টোবর, ২০২৬ ৬:৩২ অপরাহ্ন
সনাতনীদের বৃহত্তম ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন সিলেট জেলা বিএনপির নেতারা। মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিক নগরীর নাইওরপুল এলাকার রামকৃষ্ণ মিশন আশ্রম থেকে পরিদর্শন কার্যক্রম শুরু হয়। এক বিজ্ঞপ্তিতে সিলেট জেলা বিএনপির সহ দফতর সম্পাদক মাহবুব আলম এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পরবর্তীতে বৃহত্তর লামাবাজার এলাকার শিববাড়ীর শ্রী শ্রী তিন মন্দিরসহ নগরের বিভিন্ন পূজামণ্ডপ ঘুরে দেখেন দলটির নেতারা এবং সেখানে সনাতন ধর্মাবলম্বী পুণ্যার্থীদের সঙ্গে কুশল ও শুভেচ্ছা বিনিময় করেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির সভাপতি ও সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী। এ সময় নেতারা বলেন, আবহমান কাল থেকেই বাংলাদেশে ধর্মীয় সম্প্রীতি বজায় রয়েছে এবং বিএনপি সবসময় প্রতিটি ধর্মের মানুষের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।
এ সময় জেলা বিএনপির যুগ্ম সম্পাদক কোহিনুর আহমদ, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আল আসলাম মুমিন, অর্থনৈতিক বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মোস্তাক আহমদ, সহ সাংগঠনিক সম্পাদক অর্জুন ঘোষ, সহ ক্রীড়া সম্পাদক সুমেল আহমদ চৌধুরী, সহ-স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক নাজিম উদ্দিন পান্না, সহ সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক রায়হান এইচ খান, সহ মানবাধিকার বিষয়ক সম্পাদক মিনহাজ উদ্দিন চৌধুরী, জেলা তাঁতী দলের মিল্টন আহমেদ ও পেশাজীবী দলের মঞ্জুর আহমদসহ দল ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
গুগলে আমাদের খবর পেতে
