অকালপ্রয়াত যুবরাজনীতিবিদ ও আন্তর্জাতিক পরিবেশবাদী সংগঠনের সংগঠক অ্যাডভোকেট মইনুদ্দিন আহমদ জালালের অষ্টম মৃত্যুবার্ষিকী আজ রবিবার। ২০১৮ সালের ১৮ অক্টোবর ভারতের শিলং সফরে গিয়ে আকস্মিক হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন তিনি।
আজ সন্ধ্যায় একটি প্ল্যাটফর্মে ‘অন্তরে জালাল, অন্তর্জালে জালাল’ শীর্ষক ভার্চ্যুয়ালি স্মরণ করা হবে। এতে দেশে ও বিদেশে থাকা শুভানুধ্যায়ীরা একাত্ম হবেন। পাশাপাশি মইনুদ্দিন আহমদ জালালের মৃত্যুবার্ষিকীতে গ্রামের বাড়ি সিলেটের দক্ষিণ সুরমার ধরাধরপুরে পারিবারিকভাবে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। প্রগতিশীল বিভিন্ন রাজনৈতিক সংগঠন ধরাধরপুর পারিবারিক কবরস্থানে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করবে। তাঁর পৈত্রিক নিবাস সুনামগঞ্জেও দোয়া মাহফিলের আয়োজন করা হবে।
অ্যাডভোকেট জালালের সহধর্মিনী ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. নাজিয়া চৌধুরী জানান, দেশে ও বিদেশে ছড়িয়ে থাকা মইনুদ্দিন আহমদ জালালের শুভানুধ্যয়ীদের উদ্যোগে এবার ভার্চ্যুয়ালি স্মরণসভার আয়োজন করা হয়েছে। ‘মইনুদ্দিন আহমদ জালাল স্মৃতি পর্ষদ আহবায়ক মানস কান্তি দাসের আমন্ত্রণে কিউ আর কোডের মাধ্যমে ভার্চ্যুয়ালি একাত্ম হবেন দেশে ও বিদেশে থাকা তাঁর অনুরাগীরা। বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ছয়টায় এই অনুষ্ঠানের নাম দেওয়া হয়েছে ‘অন্তরে জালাল, অন্তর্জালে জালাল’।
সাহসী, বিনয়ী যুবরাজনীতিবিদ হিসেবে পরিচিত মইনুদ্দিন আহমদ জালাল ছিলেন অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠায় নিবেদিত এক কর্মী। বাংলাদেশ যুব ইউনিয়নের সাবেক কেন্দ্রীয় সহসভাপতি, সাবেক প্রেসিডিয়াম সদস্য ও সিলেট জেলা সংসদের সাবেক সভাপতি এবং আন্তর্জাতিক নদী অধিকার বিষয়ক সংগঠন অঙ্গীকার বাংলাদেশের পরিচালক ছিলেন। আইন পেশায় তিনি সিলেট ও সুনামগঞ্জ বারের সদস্য ছিলেন। আন্তর্জাতিক পরিমণ্ডলে যুব-আন্দোলনেরও নেতৃত্ব দিয়েছেন। পৃথিবীর ৩২টি দেশে ৬২টি আন্তর্জাতিক যুব উৎসবে অংশ নিয়েছিলেন।
অ্যাডভোকেট মইনুদ্দিন আহমদ জালালের অকালমৃত্যুতে দেশে ও বিদেশে শোক ছড়িয়ে পড়েছিল। ২০১৯ সালে তার প্রথম মৃত্যুবার্ষিকীতে সাংবাদিক উজ্জ্বল মেহেদীর গ্রন্থনায় আব্দুল আলীম শাহ নির্মিত ‘দেখবো তোমারে...’ তথ্যচিত্রে তাঁর কর্মময় জীবনীসংক্ষেপ তুলে ধরা হয়। তথ্যচিত্রটি মইনুদ্দিন আহমদের জালালের প্রথম মুত্যুবার্ষিকীতে (২০১৯ সালে) নির্মাণ হয়। দ্বিতীয় বার্ষিকীতে (২০২০) ইউটিউবে আপলোড করা হয়েছে।
গুগলে আমাদের খবর পেতে
