ডিজিটাল পাঠ্যপুস্তকের জন্য খসড়া স্ক্রিনিং নির্দেশিকা তৈরি করছে জাপান
জাপানের শিক্ষা মন্ত্রণালয় ডিজিটাল পাঠ্যপুস্তকের জন্য নতুন যাচাইকরণ নির্দেশিকা তৈরি করছে, আগামী চার বছরের মধ্যে যা দেশের বিভিন্ন স্কুলে আরও বড় ভূমিকা রাখতে যাচ্ছে।
মঙ্গলবার মন্ত্রণালয়ের একটি প্যানেল নির্দেশিকাটির খসড়া তৈরি করেছে। এর ফলে বাদ্যযন্ত্র কিভাবে বাজাতে হয় সেই ভিডিও এবং বিদেশি ভাষার উচ্চারণ শেখার জন্য অডিও ডিজিটাল পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা যাবে।
তবে খসড়ায় বলা হয়েছে, শিশুদের মনোযোগ ধরে রাখার মতো কারণে ভিডিওগুলো সাধারণত প্রায় তিন মিনিটের মধ্যে সীমাবদ্ধ রাখা উচিত।
শিক্ষা মন্ত্রণালয় ২০২৭ অর্থবছরে বাছাইয়ের মানদণ্ড চূড়ান্ত করে নেওয়ার পরিকল্পনা করছে।