সেনাবাহিনীর সাবেক দুই কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন, লেফটেন্যান্ট কর্নেল (অব.) দেবাশীষ ও লেফটেন্যান্ট (অব.) গুলশান আরা। সন্ত্রাসবিরোধী ও সাইবার নিরাপত্তা আইনে করা মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে।
রাজধানীতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তারের কথা জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম।
সোমবার (১২ অক্টোবর) সকালে তিনি তাদের গ্রেপ্তারের বিষয়টি জানান।
একটি সূত্র জানায়, সন্ত্রাসবিরোধী আইন এবং সাইবার নিরাপত্তা আইনে করা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা গুলশান আরার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে সাবেক সেনা কর্মকর্তা দেবাশীষকে গ্রেপ্তার করা হয়েছে।
ডিবি সূত্রের দাবি, দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির ষড়যন্ত্রে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে গুলশান আরার যোগসাজশের তথ্য পেয়েছে পুলিশ।
বাংলাদেশের খবর/আরইউ