প্রতিবেদন লোড হচ্ছে…স্মার্ট থেকে জমকালো, ছবিতে দেখে নিন পূজার পাঁচ রঙিলা লুক | Ayar News
প্রথম আলো · জীবনধারা
স্মার্ট থেকে জমকালো, ছবিতে দেখে নিন পূজার পাঁচ রঙিলা লুক
১৩/১০/২০২৬
কখনো ঐতিহ্যবাহী শাড়িতে বাঙালিয়ানার ছোঁয়া, কখনো জমকালো পোশাকে উৎসবের ঝলক, আবার কখনো স্বচ্ছন্দ পোশাকে ছিমছাম সৌন্দর্য। ষষ্ঠী থেকে দশমী—দুর্গাপূজার এই দিনগুলোর রয়েছে আলাদা রং, আলাদা আবহ; আর তার সঙ্গে তাল মিলিয়ে বদলে যেতে পারে সাজও। রং, নকশা, গয়না আর সাজের ছোট ছোট পরিবর্তনেই ফুটে উঠতে পারে নিজস্বতা। ‘নকশা’র এই আয়োজনে রইল উৎসবে পাঁচটি ভিন্ন লুকে নিজেকে সাজিয়ে তোলার অনুপ্রেরণা।
ষষ্ঠীতে স্নিগ্ধতার ছোঁয়া
পূজার প্রথম দিনের সাজ হতে পারে হালকা, তবে তাতেও থাকবে আভিজাত্যের ছোঁয়া। হালকা মেকআপ, মানানসই গয়নায় ষষ্ঠীর সাজ হয়ে উঠবে পরিপাটি ও রুচিশীল
সপ্তমীর সাজে স্কার্ট
সপ্তমীর সকালে কিংবা দিনের আয়োজনে ডাবল লেয়ার অরগাঞ্জা স্কার্ট হতে পারে ভিন্নধর্মী পছন্দ। ময়ূর মোটিফের স্কার্টটি আপনার সাজে যোগ করবে রঙিন বার্তাসুতির ব্লকপ্রিন্টের শার্টে লেসের ব্যবহার এনেছে বৈচিত্র্য। মানানসই কানের দুল আর হালকা মেকআপে দিনের পূজার আয়োজন কিংবা বন্ধুদের সঙ্গে ঘোরাঘুরিতে মানিয়ে যাবে এই সাজগাউনের ঘেরে অষ্টমী
পূজার সাজে শাড়ি, কামিজ কিংবা স্কার্টের বাইরে একটু ভিন্নতা আনতে চাইলে অষ্টমীতে বেছে নিতে পারেন লম্বা গাউন। এক পোশাকেই সাজে আসবে আভিজাত্য, সঙ্গে থাকবে স্বচ্ছন্দতার ছোঁয়াখোলা চুলে গুঁজে নিতে পারেন একটি ফুল, যা পুরো সাজে যোগ করবে কোমল আবহ। ভারী গয়নার বদলে মানানসই কানের দুল আর হালকা মেকআপেই পূর্ণতা পাবে সাজ
নবমীতে পাশ্চাত্যের হাওয়া
সোনালি রঙের এই পোশাকে চুলের অনুষঙ্গ যোগ করেছে আলাদা মাত্রা। এদিন নিজস্ব স্টাইলকে গুরুত্ব দিয়ে এমন সাজ হতে পারে সহজ অথচ নজরকাড়াপূজার নবমীর দিনের সাজে শাড়ি, কামিজ কিংবা গাউনের পর বেছে নিতে পারেন পাশ্চাত্য ধারার পোশাক। জিনসের সঙ্গে স্টাইলিশ টপ, ওয়ান-পিস কিংবা ফিটিং কাটের পোশাকে আসতে পারে ভিন্নতা। পোশাকের নকশা খুব জমকালো না হলেও সঠিক অনুষঙ্গের সমন্বয়ে সাজ হয়ে উঠতে পারে আকর্ষণীয়
বেনারসিতে দশমীর বর্ণিল সাজ
দশমীর সাজ মানেই যেন শাড়ি। মিরপুরের বেনারসি সবুজ ও মেরুনের মিশেলের শাড়িটিতে রয়েছে উৎসবের আমেজ। সঙ্গে শামু সিল্কের ব্লাউজে বেনারসি লেসের কাজ যোগ করেছে জমকালো আবহসাবেকি সাজে বেছে নিতে পারেন হাতভর্তি চুড়ি, ভারী গয়না ও বড় দুল। শাড়ির ঐতিহ্যবাহী আভিজাত্যের সঙ্গে গয়নার বাহুল্যে তৈরি হবে আধুনিক ম্যাক্সিমালিস্ট লুক