রামপালে প্রতিবন্ধি যুবককে হত্যাচেষ্টার প্রতিকার চেয়ে মানববন্ধন
01/01/1970 12:00:00
রামপাল সংবাদদাতা
রামপালে প্রতিবন্ধি যুবক রানা মোল্লাকে হত্যাচেষ্টার ঘটনার বিচার দাবি করে মানববন্ধন করা হয়েছে।
শনিবার বিকাল ৪ টায় যুব প্রতিবন্ধি উন্নয়ন সংস্থার আয়োজনে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পালন করা হয়।
মানববন্ধনে প্রতিবন্ধি রানা মোল্যার মাতা রেক্সোনা বেগম অভিযোগ করে বলেন, গত ইংরেজি ৬ অক্টোবর সন্ধা অনুমান ৭ টার সময় রামপাল সদরের মমিন উদ্দিন হাওলাদারের ছেলে জাহাঙ্গীর হাওলাদার ও তার ছেলে সবুজ হাওলাদার মাদক বিক্রিতে বাঁধা দেয়ায় ক্ষিপ্ত হয়ে লোহার রড ও হাতুড়ি নিয়ে প্রতিবন্ধি রানা মোল্যার উপর আক্রমণ করে। এ সময় বাঁধা দিলে রানার পিতা সবুর মোল্যা তার ছেলে সোহেলকেও মারপিট করে।
এতে রানা মোল্যা গুরুতর আহত হলে তাকে খুমেক হাসপাতালে পাঠানো হয়। ওই সময় প্রতিপক্ষরা নগদ টাকা ও একটি এ্যানড্রয়েড ফোন ছিনিয়ে নেয়। এ ঘটানায় ভুক্তভোগীরা রামপাল থানায় একটি এজাহার দায়ের করেন। তারা হত্যচেষ্টার তদন্তসহ দ্রুত বিচার দাবি করেন। মানববন্ধনে অর্ধশতাধিক মানুষ উপস্থিত ছিলেন।
