নিয়ামতপুরে নজরুল বর্ষ উপলক্ষে সেমিনার ও পুরস্কার বিতরণ
নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি
- আপডেট সময় : ১০:২৮:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ৮ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
নওগাঁর নিয়ামতপুরে নজরুল বর্ষ উপলক্ষে সেমিনার, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এসব কর্মসূচির আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুর্শিদা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রেজাউল করিম, নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, উপজেলা শিক্ষা কর্মকর্তা তরিকুল ইসলাম ও উপজেলা মৎস্য কর্মকর্তা শরিফুল আলম।
সেমিনার শেষে বিভিন্ন বিভাগে প্রতিযোগীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
