নোয়াখালীতে অভিযান চালিয়ে ৪৪ পিস ইয়াবা, দেশীয় ওয়ান শুটার পাইপগান ও এক রাউন্ড কার্তুজসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তিনটি মোবাইল ফোন ও তিনটি সিসিটিভি ক্যামেরা উদ্ধার করা হয়। মঙ্গলবার পূর্ব এওয়াজবালিয়া গ্রামের মামুন উর রশিদের রিকশার গ্যারেজে এ অভিযান চালানো হয়। গ্রেপ্তাররা হলেন- ওই গ্রামের মৃত ইউছুপ মিয়ার ছেলে ও গ্যারেজ মালিক মামুন উর রশিদ (৩৭), চাড়ুবানু গ্রামের আব্দুল হানিফের ছেলে আব্দুল মন্নান (২৭) ও বারাহীপুর গ্রামের মাফিজুর রহমানের ছেলে মানজুর রহমান সাকিল (৩৮)। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক হাবিবুর রহমান বাদী হয়ে সুধারাম মডেল থানায় পৃথক দুটি মামলা দায়ের করেন।