সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
গোপালগঞ্জে পূজা মণ্ডপ পরিদর্শন করেন দুর্গাপুর ইউপি চেয়ারম্যান প্রার্থী জিলানী
- Update Time : সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬
- ১ Time View
গোপালগঞ্জে পূজা মণ্ডপ পরিদর্শন করেন দুর্গাপুর ইউপি চেয়ারম্যান প্রার্থী জিলানী
রিকি শেখ, স্টাফ রিপোর্টার :
গোপালগঞ্জ সদর উপজেলার ১৫ নং দুর্গাপুর ইউনিয়নে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক এবং চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল কাদের জিলানী।
আজ রবিবার (১৮ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে প্রায় পাঁচ শতাধিক মোটরসাইকেলের শোভাযাত্রা নিয়ে তিনি ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন।
এ সময় তিনিপূজামণ্ডপ গুলোর উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানান।
পরিদর্শনকালে গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবরের পক্ষ থেকে দুর্গাপুর ইউনিয়নের ১২টি পূজামণ্ডপে আর্থিক সহায়তা দেওয়া হয়।
এ সময় স্থানীয় ব্যক্তিবর্গ ও পূজা উদ্যাপন সংশ্লিষ্টদের সঙ্গে তিনি মতবিনিময় করেন।
এ সময় আব্দুল কাদের জিলানী বলেন, “আমি নির্বাচিত হলে দুর্গাপুর ইউনিয়নকে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও জনবান্ধব এবং মাদকামুক্ত ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে কাজ করব। এলাকার রাস্তাঘাটের উন্নয়ন, নাগরিক সেবার মান বৃদ্ধি, শিক্ষা ও স্বাস্থ্যসেবার উন্নয়ন এবং তরুণদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে অগ্রাধিকার দেব। পাশাপাশি মাদকমুক্ত সমাজ গঠন, সামাজিক সম্প্রীতি বজায় রাখা এবং ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষের সমান অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করতে চাই।”
তিনি আরও বলেন, ইউনিয়নের সার্বিক উন্নয়ন ও সাধারণ মানুষের প্রত্যাশা পূরণে সবার সহযোগিতা প্রয়োজন। জনগণের পাশে থেকে এলাকার সমস্যা চিহ্নিত করে সমাধানের উদ্যোগ নেওয়াই হবে তাঁর লক্ষ্য।
More News Of This Category

© All rights reserved © 2021


