জুলাই আন্দোলনে ঢাকার দনিয়া কলেজের সামনে পাপ্পু চৌধুরী হত্যা মামলায় বেসরকারি টিভি চ্যানেল মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন আদালত।
আজ রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ্ ফারজানা হক তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তা যাত্রাবাড়ী থানার এসআই সৌমিত্র সরকার গত ১২ অক্টোবর তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন।
এদিন শুনানিকালে তাকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। নাসির উদ্দিন সাথীর পক্ষে আইনজীবী আব্দুল্লাহ আল মনসুর রিপন গ্রেপ্তার না দেখানোর আবেদন করেন।
মামলার বিবরণ থেকে জানা যায় , জুলাই আন্দোলনের সময় ২০২৪ সালের ৪ অগাস্ট দুপুর আড়াই দিকে যাত্রাবাড়ীর দনিয়া কলেজের সামনে আন্দোলনে অংশ নিয়ে গুলিবিদ্ধ হন পাপ্পু। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরদিন চিকিৎসাধীন অবস্থায় মারা যান পাপ্পু। এ ঘটনায় গত বছরের ২৩ অগাস্ট ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৮৬ জনের বিরুদ্ধে মামলা করেন আলী চৌধুরী নামে এক ব্যক্তি।গত বছরের ১৭ অগাস্ট গুলশান এলাকা থেকে নাসির উদ্দিন সাথীকে গ্রেপ্তার করে পুলিশ। এখন পর্যন্ত তাকে ৬ মামলায় গ্রেপ্তার দেখানোর তথ্য দিয়েছেন তার আইনজীবী সর সাংবাদিকের জামিন
