বলিউডের এভারগ্রিন অভিনেত্রী দিয়া মির্জা। দেখতে দেখতে ইন্ডাস্ট্রিতে ২৫ বছর কাটিয়ে ফেলেছেন তিনি। দীর্ঘদিনের অভিনয় জীবনে একাধিক জনপ্রিয় সিনেমায় অভিনয় করে ঝুলি ভরিয়েছেন দর্শকদের। তবে দিয়া অভিনীত জনপ্রিয় সিনেমার তালিকাটা লম্বা হলেও আজও দর্শকমহলে ক্রেজ কমেনি তাঁর অভিনীত সুপারহিট রোম্যান্টিক সিনেমা, 'রেহনা হে তেরে দিল মে' নিয়ে।
তাই দীর্ঘ ২৫ বছর পূর্ণ করার পর আজও এই সিনেমাটি দর্শকমহলে সমান জনপ্রিয়। এই সিনেমায় দিয়া জুটি বেঁধেছিলেন অভিনেতা আর মাধবনের সঙ্গে। পর্দায় ব্যাপক হিট হয়েছিল তাঁদের রসায়ন। তবে আশ্চর্যের বিষয় এই সিনেমার পর এই জুটিকে আর কখনও একসঙ্গে অভিনয় করতে দেখা যায়নি। যা নিয়ে আজও আফসোস হয় অভিনেত্রীর।
সম্প্রতি সাক্ষাৎকারে সে কথা জানিয়ে দিয়া বলেছেন, "আমি জানি না কেন? এটি আসলে বেশ দুঃখজনক, যে তারপর আর কেউ আমাদের একসঙ্গে কাস্ট করেনি। কারণ এটা, 'রেহনা হে তেরে দিল মে ২' হওয়ার দরকার নেই। এটা যদি কোন প্রেমের গল্প হয়, তাহলে এটা যে কোনো সিনেমা হতে পারে। আমি নিশ্চিত আমাদের জুটি হিসেবে দেখার জন্য দর্শকরাও সমানভাবে আগ্রহী।"
আর মাধবনেদের সঙ্গে আরও একবার জুটি বাঁধার ইচ্ছা প্রকাশ করে দিয়া মির্জা এদিন বলেছেন, "আমি ম্যাডির সঙ্গে কাজ করতে চাই। উনি আগে থেকেই একজন দক্ষ শিল্পী ছিলেন। আর এখন উনি অভিনয় জগতে আরও ব্যাপক সফল হয়ে উঠেছেন। আমি মনে করি গল্প বলার ক্ষেত্রে আমারও সময় এবং অভিজ্ঞতা আমাকে সাহায্য করেছে। আমাদের দু'জনের আরও একবার স্কিন শেয়ার করা খুবই আকর্ষণীয় হয়ে উঠবে।"
https://youtu.be/uc8rfW3anwI?si=W5IFab7bDv2l8jpl
প্রসঙ্গত অনেকেই মনে করেন, 'রেহনা হে তেরে দিল মে' সিনেমার হাত ধরেই অভিনয় জগতে প্রথম হাতেখড়ি হয়েছিল দিয়া মির্জার। কিন্তু আসলে তা নয় মিস ইন্ডিয়া এশিয়ার প্যাসিফিক প্রতিযোগিতা জেতার পর অনুপম খের পরিচালিত সিনেমা 'ওম জয় জগদীশ'-এ একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করার সুযোগ পেয়েছিলেন দিয়া। আর এই সিনেমার শেষ হওয়ার আগেই তাঁর কাছে সুযোগ আসে অর্জুন রামপাল অভিনীত 'দিওয়ানাপন' সিনেমায় অভিনয় করার। দিয়া জানান এই সিনেমার হাত ধরেই তিনি প্রথম শুটিং শুরু করেছিলেন।
