মুন্সীগঞ্জের সিরাজদীখানে অসামাজিক কার্যকলাপের অভিযোগে তিন নারী ও এক পুরুষসহ চারজনকে আটক করেছে সিরাজদীখান থানা পুলিশ।
রোববার রাত ৯ টার দিকে উপজেলার রশুনিয়া ইউনিয়নের আবিরপাড়া গ্রামের মিরাজ শিকদারের পাঁচতলা ভবনের নিচতলায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
আটককৃতরা হলেন—সিরাজদীখান উপজেলার আবিরপাড়া গ্রামের মো. আয়নাল হক (৪০), মালখানগর গ্রামের মুক্তা আক্তার (৩৫), বরিশাল জেলার মেহেন্দীগঞ্জ উপজেলার চানপুর গ্রামের সানজিদা আক্তার সুমাইয়া (১৮) এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার কুট্টাপাড়া গ্রামের সায়মা আক্তার (১৯)।
সিরাজদীখান থানার ওসি মোহাম্মদ আলাউদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে আবিরপাড়া গ্রামের ওই ভবনের নিচতলায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ ঘটনায় গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
