কালিয়াকৈর ঔষধ কারখানায় ভয়াবহ আগুন
মোঃ শফিকুল ইসলাম
কালিয়াকৈর ( গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুরস্থ
ইবনে সিনা ফার্মাসিটিক্যাল
লিমিটেড এর হারবাল শাখায় শনিবার বিকেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ওষুধের মেশিন ও গোডাউনে রাখা ওষধ পুড়ে যায়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৬ টা ইউনিট ঘটনাস্থলে গিয়ে দুই ঘন্টা চেস্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিসের কর্মীরা জানান, শনিবার বিকেল সাড়ে তিনটার দিকে, ইবনে সিনা ফার্মাসিউটিক্যালের হারবাল বিভাগের একটি মেশিন থেকে আগুনের সূত্রাপাত হয়। পরে আগুন দ্রুত পাশের ওষুধ গোডাউনে লেগে যায়। এ সময় আগুনের তীব্রতা বেড়ে গেলে ওষুধ কারখানার আগুন নির্বাবক যন্ত্র দিয়ে আগুন নিভাতে ব্যর্থ হয়। পরে কালিয়াকৈর ফায়ার সার্ভিসকে খবর দিলে দুইটি ইউনিট এসে আগুন নেভানোর কাজ করতে শুরু করেন। এতে আগুনের তীব্রতা আরো বেড়ে গেলে আশেপাশের কোনাবাড়ী, কাশিমপুর এলাকার আরো চারটি ইউনিট এ আগুন নিয়ন্ত্রণে কাজ করেন।
কারখানার কার্য নির্বাহী ব্যবস্থাপনা পরিচালক আব্দুল খালেক বলেন ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল এর হারবাল সেকসন থেকে আগুন লাগে।পরে ফায়ার সার্ভিসের ৬ ইউনিটের দের ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।তবে এখনো ক্ষয়ক্ষতির পরিমাণ জানা সম্ভব হয়নি।তবে মেডিসিন গোডাউনের সব ওষুধ পুড়ে ছাই হয়ে গেছে
কালিয়াকৈর ফায়ার সার্ভিস স্টেশন এর ওয়্যার হাউজ ইন্সপেক্টর, তারিকুল ইসলাম জানান, আগুনের খবর পেয়ে ঘটনা স্থলে গিয়ে, ছয়টি ইউনিট ২ ঘন্টার চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছেন।আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত ছাড়া বলা যাচ্ছে না।
