৯ম ড্যাফোডিল ক্যাপ্টেন কাপ গলফ টুর্নামেন্ট উদ্বোধন
প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৬, ০৯:৩২ পিএম
ছবি: সংগৃহীত
-->২২-২৪ অক্টোবর ২০২৬ পর্যন্ত তিন দিনব্যাপী ‘৯ম ড্যাফোডিল ক্যাপ্টেন কাপ গলফ টুর্নামেন্ট ২০২৬’ কুর্মিটোলা গলফ কোর্সে উৎসব মুখর পরিবেশে শুরু হয়েছে।
শুক্রবার (২৩ অক্টোবর) সকালে কোয়ার্টার মাষ্টার জেনারেল, বাংলাদেশ সেনাবাহিনী ও কুর্মিটোলা গলফ ক্লাবের ভাইস প্রেসিডেন্ট লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শাহীনুল হক এবং ড্যাফোডিল গ্রুপের চেয়ারম্যান ড. মো. সবুর খান আনুষ্ঠানিকভাবে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে টুর্নামেন্টে অংশগ্রহণকারী সদস্যগণ ছাড়াও কুর্মিটোলা গলফ ক্লাবের সদস্যরা, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. এম আর কবির, উপ-উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মাসুম ইকবাল, ড্যাফোডিল গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মোহাম্মদ নুরুজ্জামান, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির রেজিস্ট্রার ড. মো. নাদির বিন আলী, প্রকল্প পরিচালক (উন্নয়ন) মেজর মো. আরমান আলী ভূইয়া (অবঃ), এবং উভয় সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা ও সংশ্লিষ্ট পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উক্ত টুর্নামেন্টে কুর্মিটোলা গলফ ক্লাবের দেশী-বিদেশি সদস্যগণ, দেশের সব গলফ ক্র্যাবের প্রায় ৬৫০ জনের অধিক গলফার অংশগ্রহণ করেন।
আরও পড়ুন
বাংলাদেশ সেনাবাহিনী প্রধান এবং কুর্মিটোলা ক্লাবের প্রেসিডেন্ট জেনারেল ওয়াকার-উজ -জামান এসবিপি, ওএসপি, পিএসসি ২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কুর্মিটোলা গলফ ক্লাবে উক্ত টুর্নামেন্টের বিজয়ী খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করবেন।
বিজ্ঞপ্তি/
আরও পড়ুন
আরও পড়ুন
রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের প্রযোজনায় আবারও মঞ্চে আসছে ‘এনিমেল ফার্ম’
প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৬, ০১:০৩ পিএম
ছবি: সংগৃহীত
-->রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের প্রযোজনায় আগামী ২৬ ও ২৭ অক্টোবর ২০২৬, প্রতিদিন সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় মঞ্চস্থ হবে ‘এনিমেল ফার্ম’। নির্দেশনায় রয়েছেন নাট্যনির্দেশক, গবেষক ও শিক্ষক ড. সাইদুর রহমান লিপন। জর্জ অরওয়েলের মূল উপন্যাসের নাট্যরূপ দিয়েছেন নজরুল সৈয়দ।
১৯৪৫ সালে প্রকাশিত জর্জ অরওয়েলের ‘এনিমেল ফার্ম’ বিশ্বসাহিত্যের অন্যতম আলোচিত রাজনৈতিক রূপক উপন্যাস। রুশ বিপ্লব ও পরবর্তী সোভিয়েত শাসনব্যবস্থার রাজনৈতিক বাস্তবতা থেকে উৎসারিত হলেও উপন্যাসটির আবেদন দেশ-কালের সীমানা ছাড়িয়ে বিশ্বজনীন হয়ে উঠেছে। ক্ষমতার অপব্যবহার, বিপ্লবের আদর্শচ্যুতি, রাজনৈতিক প্রতারণা, ইতিহাস বিকৃতি এবং সাধারণ মানুষের অধিকার হরণের যে চিত্র অরওয়েল তুলে ধরেছেন, তা আজও সমানভাবে প্রাসঙ্গিক। উপন্যাসটির বহুল আলোচিত বক্তব্য; “সকল পশু সমান, তবে কেউ কেউ অধিকতর সমান”- নাটকের রাজনৈতিক তাৎপর্যকে আরও গভীর করে তোলে।
নাটকটির নির্দেশক ড. সাইদুর রহমান লিপন বলেন, ‘এনিমেল ফার্ম’ শুধু একটি পশুখামারের গল্প নয়; এটি আমাদের রাষ্ট্র, সমাজ ও ক্ষমতাকাঠামোর প্রতিচ্ছবি। ইতিহাসে আমরা দেখেছি, মানুষ বারবার মুক্তির স্বপ্ন নিয়ে বিপ্লব করেছে। কিন্তু অনেক ক্ষেত্রেই ক্ষমতার পালাবদল ঘটলেও শোষণের কাঠামো বদলায়নি। জর্জ অরওয়েলের এই উপন্যাস আমাদের সেই বাস্তবতার মুখোমুখি দাঁড় করায়।’
আরও পড়ুন
নাটকে বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের বিভিন্ন সেমিস্টারের শিক্ষার্থীরা অভিনয় করছেন। প্রযোজনাটির সহযোগী নির্দেশক ড. শামীম আহমেদ ও আব্দুর রাজ্জাক । সেট ও প্রপস পরিকল্পনায়- আব্দুর রাজ্জাক। পোশাক পরিকল্পনায় মহসিনা আক্তার, আলোক পরিকল্পনায় ধীমান চন্দ্র বর্মন এবং সংগীত পরিকল্পনায় অসীম কুমার নট্ট। কোরিওগ্রাফিতে অমিত চৌধুরী ও হাসান ইশতিয়াক ইমরান। মুখোশ পরিকল্পনা ও নির্মাণে সোহায়েল রহমান উজান।
দর্শকদের সুবিধার্থে অগ্রিম টিকিট বুকিংয়ের ব্যবস্থা রাখা হয়েছে। আগ্রহী দর্শকেরা +৮৮০১৭১১৫৭৯৩১৯ নম্বরে যোগাযোগ করে টিকিট বুকিং, আসন ও প্রদর্শনীসংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে পারবেন অথবা অনলাইনে বুকিং করতে পারবেন লিংকে ক্লিক করে https://tuca.edu.bd/book-ticket-animal-farm/ ।
আরও পড়ুন
এর আগে ২০২৫ সালের ৪ আগস্ট জুলাই পুনর্জাগরণ নাট্য উৎসবে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় মঞ্চস্থ হয়েছিল প্রযোজনাটি।
বিজ্ঞপ্তি/
আরও পড়ুন
মিস অ্যান্ড মিসেস ডক্টর ২০২৫: গ্র্যান্ড ফিনাল ২৪ অক্টোবর
প্রকাশ: ২২ অক্টোবর ২০২৬, ০৮:৫৫ পিএম
ছবি: সংগৃহীত
-->চিকিৎসক মানেই শুধু রোগীর চিকিৎসা বা হাসপাতালের দায়িত্ব পালন নয়। নেতৃত্ব, সৃজনশীলতা, যোগাযোগদক্ষতা, ব্যক্তিত্ব ও সমাজের প্রতি দায়বদ্ধতাও একজন চিকিৎসকের গুরুত্বপূর্ণ গুণ। চিকিৎসকদের এসব গুণ বিকাশে উৎসাহ দেওয়া এবং তাদের পেশাগত পরিচয়ের বাইরের প্রতিভা তুলে ধরার লক্ষ্য নিয়ে শুরু হয় ‘মিস অ্যান্ড মিসেস ডক্টর প্রতিযোগিতা।’
২০২৫ সালে শুরু হওয়া এই উদ্যোগে দেশের বিভিন্ন পর্যায়ের চিকিৎসক ও মেডিক্যাল ছাত্রীরা অংশ নিয়েছেন। নিজেদের যোগ্যতা, আত্মবিশ্বাস, ব্যক্তিত্ব ও সৃজনশীলতা তুলে ধরার পাশাপাশি তারা নতুন অভিজ্ঞতা অর্জন এবং অন্য চিকিৎসকদের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পেয়েছেন। প্রতিযোগিতাটির মূল ভাবনা ছিল এমন একটি মঞ্চ তৈরি করা, যেখানে চিকিৎসকেরা পেশাগত কাজের পাশাপাশি তাদের অন্যান্য দক্ষতা বিকাশের সুযোগ পাবেন।
দীর্ঘ প্রস্তুতি ও ধারাবাহিক কার্যক্রম শেষে আগামী ২৪ অক্টোবর ২০২৬, বিকেল ৪টায় ঢাকার লা মেরিডিয়ান হোটেলে অনুষ্ঠিত হবে প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ডা. এস. এম. জিয়াউদ্দিন হায়দার।
আরও পড়ুন
বিচারক হিসেবে থাকবেন জনপ্রিয় মডেল ও অভিনেত্রী বিদ্যা সিনহা সাহা মীম; বিতার্কিক, টেলিভিশন উপস্থাপক ও গণমাধ্যম ব্যক্তিত্ব ডা. আব্দুন নূর তুষার; চিকিৎসক, অভিনেতা ও লেখক ডা. এজাজুল ইসলাম; এবং ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্তী।
গ্র্যান্ড ফিনালের অন্যতম আকর্ষণ হবে প্রতিযোগীদের চূড়ান্ত মূল্যায়ন ও বিজয়ীদের নাম ঘোষণা। বিভিন্ন পর্যায়ে অংশ নেওয়া প্রতিযোগীদের মধ্য থেকে টপ টেনের ভিত্তিতে বিজয়ী নির্বাচন করা হবে। পাশাপাশি অন্য প্রতিযোগীদের অবস্থান ও স্বীকৃতিও অনুষ্ঠানে তুলে ধরা হবে।
আরও পড়ুন
যারা বিজয়ীর মুকুট অর্জন করবেন, তাদের জন্য এটি হবে দীর্ঘ প্রস্তুতি ও পরিশ্রমের স্মরণীয় স্বীকৃতি। তবে মুকুট না পেলেও প্রতিটি প্রতিযোগীর অংশগ্রহণ, অভিজ্ঞতা ও অর্জন এই যাত্রার গুরুত্বপূর্ণ অংশ। এই মঞ্চ তাদের নিজেদের প্রতিভা ও অগ্রগতির গল্প তুলে ধরার সুযোগ করে দিয়েছে।
‘মিস অ্যান্ড মিসেস ডক্টর ২০২৫’-এর অফিশিয়াল কো-অর্ডিনেটর ছিলেন ডা. শেখ সোহা। এই আয়োজনের মূল উদ্যোক্তা দ্য রেস্ট্রেইন এর প্রধান নির্বাহী কর্মকর্তা ড. হাসান মাহমুদ।
বিজ্ঞপ্তি/
আরও পড়ুন
নেসলে প্রফেশনাল ও বাংলাদেশ কালিনারি ফাউন্ডেশনের আন্তর্জাতিক শেফ দিবস উদযাপন
প্রকাশ: ২২ অক্টোবর ২০২৬, ০৬:১৪ পিএম
ছবি: বিজ্ঞপ্তি
-->বাংলাদেশের রন্ধনশিল্পীদের প্রতি নিজেদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করতে, নেসলে প্রফেশনাল (Nestlé Professional) বাংলাদেশ কালিনারি ফাউন্ডেশনের (Bangladesh Culinary Foundation) সঙ্গে উদযাপন করল ‘আন্তর্জাতিক শেফ দিবস’ (International Chefs Day)।
মঙ্গলবার (২০ অক্টোবর) বাংলাদেশ কালিনারি ফাউন্ডেশনের আয়োজিত এ বৃহত্তম অনুষ্ঠানে ৭০০ জনেরও বেশি শেফ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল। এমন একটি মহৎ উদ্দেশ্যের সঙ্গে যুক্ত থাকার জন্য তিনি নেসলেকে ধন্যবাদ স্মারক তুলে দেন। নেসলের পক্ষ থেকে করপোরেট অ্যাফেয়ার্স অ্যান্ড এইচআর ডিরেক্টর হোসনে আরা লোমা এই স্মারকটি গ্রহণ করেন; এ সময় সেখানে ওয়ার্ল্ডশেফস (Worldchefs) কর্তৃক সনদপ্রাপ্ত একজন শেফ, বাংলাদেশ কালিনারি ফাউন্ডেশনের প্রেসিডেন্ট এবং নেসলের সেলস, মার্কেটিং অ্যান্ড সাপ্লাই চেইন বিভাগের ডিরেক্টর, ও নেসলে প্রফেশনালের কান্ট্রি বিজনেস ম্যানেজার উপস্থিত ছিলেন।
আরও পড়ুন
অনুষ্ঠানে নেসলে প্রফেশনাল তাদের জনপ্রিয় ব্র্যান্ড এবং আকর্ষণীয় রন্ধন অভিজ্ঞতার মাধ্যমে, উপস্থিত শেফদের কাছে তাদের ফুডসার্ভিস পোর্টফোলিও তুলে ধরে—যার মধ্যে ছিলো ম্যাগি (MAGGI)-এর ফুড সলিউশন, নেসক্যাফে (NESCAFÉ)-এর বেভারেজ সলিউশন এবং মাইলো (MILO)-এর ডেজার্ট সলিউশন। ‘ম্যাগি কিচেন’ (MAGGI Kitchen)-এ শেফরা অভিজ্ঞ মাস্টার শেফদের সাথে সরাসরি রান্নার প্রক্রিয়ায় অংশ নেন; তারা বিভিন্ন পণ্যের ব্যবহারিক প্রয়োগ সম্পর্কে জানার পাশাপাশি একে অপরের সাথে রন্ধন বিষয়ক ধারণা বিনিময় করেন।
নেসলে প্রফেশনাল, নেসলে (Nestlé)-এর একটি অংশ হিসেবে, বাংলাদেশের ফুডসার্ভিস শিল্পে একটি নির্ভরযোগ্য ব্যবসায়িক সহযোগী হিসেবে দীর্ঘদিন যাবত কাজ করে আসছে। নেসলে প্রফেশনাল মূলত শেফ, রেস্তোরাঁ, হোটেল, ক্যাফে এবং ক্যাটারিং ব্যবসার সাথে যুক্ত ব্যক্তিদের ফুড এবং বেভারেজ সলিউশনের পাশাপাশি বিভিন্ন রন্ধন বিষয়ক জ্ঞান ও অভিজ্ঞতা শেয়ার করে থাকেন।
আরও পড়ুন
বিজ্ঞপ্তি/
আরও পড়ুন
বেঙ্গল সিটি লায়ন্স ও লিও ক্লাবের উদ্যোগে ফ্রি চক্ষুসেবা
প্রকাশ: ২১ অক্টোবর ২০২৬, ০৫:৩৫ পিএম
ছবি: বিজ্ঞপ্তি
-->নগরীর চৌধুরী নগর আবাসিকে আল ইহসান একাডেমিতে লায়ন্স ক্লাব অব চিটাগং বেঙ্গল সিটি ও লিও ক্লাব অব চিটাগং বেঙ্গল সিটি এর আয়োজনে ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত হয়। এতে এলাকার দুঃস্থ, অসহায় ও গরিব রোগিদের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা বিতরণ এবং ঔষধ বিতরণ করা হয়। এতে ১৮৫ জন চক্ষু রোগিকে ফ্রি চিকিৎসা দেওয়া হয়, ৫০ জন রোগীকে ফ্রি চশমা বিতরণ করা হয় এবং ২০ জন রোগীর ছানি অপারেশন এ মাসের ২৮ তারিখে লায়ন্স চক্ষু হাসপাতালে করা হবে।
বুধবার (২১ অক্টোবর) অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন কামরুজ্জামান লিটন এমজেএফ মাননীয় জেলা গর্ভনর, লায়ন্স জেলা ৩১৫বি-৪ বাংলাদেশ।
এ ছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন মো. আবুবক্কর সিদ্দিকী পিএমজেএফ মাননীয় ১ম ভাইস জেলা গর্ভনর, লায়ন্স জেলা ৩১৫বি-৪ বাংলাদেশ। রিজিয়ন চেয়ারপারসন-হেড কোয়ার্টার (এডমিন) ও লিও ক্লাব এডভাইজর লায়ন মোহাম্মদ শাহেদুল ইসলাম এমজেএফ, লিও জেলার ইয়ুথ এক্সচেঞ্জ চেয়ারপারসন লায়ন লোকমান হোসেন মজুমদার লিটন এমজেএফ প্রমুখ।
আরও পড়ুন
এ সময় আরও উপস্থিত ছিলেন, লিও ক্লাব ডিরেক্টর লিও আরাফাতুল হাসান, ক্লাব সভাপতি লিও কামরুল হাসান রিজভী ,লিও মেহেদী হাসান মাহি, লিও ইয়াসিন আরাফাত, লিও বিশাল শার্মা, লিও শাকিল, লিও মাশফি, লিও যুবরাজ, লিও মিরাজ, লিও শামীমা, লিও নাফিসা, লিও আফরা, লিও নিহা, লিও সারাফ আনিকা প্রমুখ
বিজ্ঞপ্তি/
আরও পড়ুন
