চেম্বার বিচারপতি আপিল বিভাগে নিয়মিত শুনানির জন্য এসব দিন ঠিক করে দিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস
Published : 18 Oct 2026, 02:22 PM
Updated : 18 Oct 2026, 02:22 PM
নারায়ণগঞ্জের সাত খুন, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা এবং সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার আপিল শুনানির দিন ঠিক করেছে আপিল বিভাগ।
এর মধ্যে সাত খুনের মামলায় ১৭ নভেম্বর, আবরার হত্যা মামলায় ২৪ নভেম্বর এবং মেজর সিনহা হত্যা মামলায় ১ ডিসেম্বর দিন ঠিক করা হয়েছে।
রোববার চেম্বার বিচারপতি মো. রেজাউল হক আপিল বিভাগে নিয়মিত শুনানির জন্য এসব দিন ঠিক করে দেন।
বিস্তারিত আসছে...
