শাহরুখ-দীপিকা মানেই সিনেমা সুপারহিট। সেই ‘ওম শান্তি ওম’ থেকে শুরু। তারপর ‘চেন্নাই এক্সপ্রেস’, ‘হ্যাপি নিউ ইয়ার’… একের পর এক ব্লকবাস্টার। তেইশ সালের জানুয়ারি মাসে ‘পাঠান’ ছবিতে এই হিট ফর্মুলার জেরে বক্স অফিসে জোয়ার দেখা গিয়েছিল। শাহরুখ খানের ‘জওয়ান’ সিনেমার ক্ষেত্রেও তার অন্যথা হয়নি। ‘কিং’ হিট করাতেও সেই ‘লাক-ফ্যাক্টর’ ফর্মুলায় জোর দিয়েছেন বাদশা। চলতি বছরের এপ্রিল মাসেই দক্ষিণ আফ্রিকার কেপটাউনে একে-অপরের হাতে হাত রেখে শুটিং সেরে এসেছেন। এবার বলিউডে জব্বর খবর, ‘কিং’ সিনেমায় আরও বড় সারপ্রাইজ দিতে চলেছেন শাহরুখ-দীপিকা। অতঃপর পিকচার অভি বাকি হ্যায়!
অতীতে শাহরুখের যে ক’টি সিনেমায় দীপিকা অভিনয় করেছেন, কন্টেন্ট যেমনই হোক, সেগুলির সব ক’টাই কিন্তু হিট। এবার ‘কিং’-এর পালা।
আগেই জানা গিয়েছিল যে, দীপিকা পাড়ুকোনকে এই ছবিতে শাহরুখকন্যা সুহানার মায়ের ভূমিকায় দেখা যাবে। তবে এবার জানা গেল, দ্বিতীয় সন্তান জন্মের পর ফের ‘কিং’ দিয়েই লাইট, ক্যামেরা, অ্যাকশনের দুনিয়ায় প্রত্যাবর্তন করতে চলেছেন। বলিউডে ফিসফাস, খুব শিগগিরি ‘কিং’ সিনেমার একটি গানের দৃশ্যের শুটিং করবেন শাহরুখ-দীপিকা। আগামী ২৬ অক্টোবর মুম্বইতে সেই জমকালো আইটেম নম্বরের শুটিং শুরু হবে। একসপ্তাহ ব্যাপী এই শুটিংয়ে শাহরুখ-দীপিকার পাশাপাশি অভিষেক বচ্চন, আরশাদ ওয়ারসি-সহ পুরো টিমকেই দেখা যাবে। যে গানের কোরিওগ্রাফি করছেন বৈভবী মার্চেন্ট। এর আগেও যিনি শাহরুখের সঙ্গে বেশ কয়েকটি ছবিতে কাজ করেছেন। জমকালো এই আইটেম নম্বরে যে ক্রিসমাসের পর্দায় ঝড় উঠবে, তা বলাই বাহুল্য।
অতীতে শাহরুখের যে ক’টি সিনেমায় দীপিকা অভিনয় করেছেন, কন্টেন্ট যেমনই হোক, সেগুলির সব ক’টাই কিন্তু হিট। এবার ‘কিং’-এর পালা। একেই অ্যকশন থ্রিলার সিনেমা। উপরন্তু পর্দায় শাহরুখ-সুহানাকে প্রথমবার দেখার সৌভাগ্য। সঙ্গে উপরি পাওনা হিসেবে দেখা যাবে দীপিকার সঙ্গে বাদশার মাখোমাখো রোম্যান্স। সেটা যে দর্শক-অনুরাগীদের জন্য দারুণ চমক হতে চলেছে, তা বলাই বাহুল্য। অনুরাগীরা বরাবরই বলেন, ‘দীপিকা মানেই শাহরুখের ছবি ব্লকবাস্টার’। এবারও কি সেই ‘লাকি চার্ম’ কৌশলী খাটিয়েই বক্স অফিসে সুনামি আনতে চলেছেন শাহরুখ? নজর থাকবে সেদিকে। উল্লেখ্য, ‘কিং’ সিনেমার পরিচালকের আসনেও সিদ্ধার্থ আনন্দ। যাঁর ফ্রেমে ‘পাঠান’ ছবিতে জুটি বেঁধেছিলেন শাহরুখ-দীপিকা।
