একাদশে নেই লিটন, টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত জিম্বাবুয়ে

ছবি: সংগৃহীত
সংযুক্ত আরব আমিরাতে ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে জিম্বাবুয়ে।
আরও পড়ুন
ইনজুরির কারণে এ ম্যাচে খেলতে পারছেন না বাংলাদেশের নিয়মিত অধিনায়ক লিটন দাস। তাঁর পরিবর্তে দলকে নেতৃত্ব দিচ্ছেন সহ-অধিনায়ক তাওহীদ হৃদয়। টসের সময় লিটনের চোটের বিষয়টি নিশ্চিত করেন তিনি।
সাত বছর পর ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে খেলতে মাঠে নামছে বাংলাদেশ। এবারই প্রথমবারের মতো ত্রিদেশীয় সিরিজের আয়োজক হিসেবে দায়িত্ব পালন করছে আফগানিস্তান।
এমএস/




