চোরবাগান কাণ্ডের পর লালবাজার নতুন নির্দেশিকা জারি করেছে। ভিড় নিয়ন্ত্রণ ও পুজোমণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা। বিস্তারিত পড়ুন।
- ১৮ অক্টোবর, ২০২৬ ১৪:৫৩
বিলম্বিত বোধদয়! চোরবাগান সর্বজনীনে গতকালের বিপর্যয়ের প্রেক্ষিতে ভিড় নিয়ন্ত্রণে নয়া নির্দেশিকা জারি করল লালবাজার। প্রত্যেক ওসি এবং এসি-কে বড় পুজোমণ্ডপ পরিদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে। কোনো মণ্ডপের প্রবেশ ও প্রস্থানের পথ যাতে অবরুদ্ধ না থাকে তা নিশ্চিত করতে হবে তাঁদের। পাশাপাশি দেখতে হবে মণ্ডপের মধ্যে পর্যাপ্ত আলোরে বন্দোবস্ত আছে কি-না। নিষিদ্ধ করা হয়েছে গাড়ি নিয়ে ভিভিআইপিদের প্রবেশ। এমন মোট ১১টি বিষয় উল্লেখ আছে লালবাজারের গাইডলাইনে।
