ঢাকা,১৫ অক্টোবর-জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণে সাবেক সংসদ সদস্য আব্দুল হাই সিকদারের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়।
এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন। পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের সদস্য, আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি গভীর সমবেদনা জানান।
জানাজায় জাতীয় সংসদের সদস্যসহ বিভিন্ন পর্যায়ের সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। জানাজা শেষে মরহুমের আত্মার শান্তি ও মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
এস এম/ ১৫ অক্টোবর ২০২৬
