সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিবের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিস) সাতক্ষীরা জেলা শাখার নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ।
রোববার (১৮ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় নবনির্বাচিত সভাপতি অধ্যক্ষ মো. খলিলুর রহমান ও সাধারণ সম্পাদক অধ্যাপক নূর মোহাম্মদ পাড়ের নেতৃত্বে নেতৃবৃন্দ জেলা পরিষদের প্রশাসকের কার্যালয়ে যান। এ সময় তাঁরা প্রশাসক হাবিবুল ইসলাম হাবিবকে ফুলেল শুভেচ্ছা জানান এবং সংগঠনের বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন।
এ সময় জেলা পরিষদের প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব বাকশিসের নির্বাচনে বিএনপি-সমর্থিত প্যানেল থেকে প্রতিদ্বন্দ্বিতা করে নিরঙ্কুশ বিজয় অর্জন করায় নবনির্বাচিত নেতৃবৃন্দকে অভিনন্দন জানান। পাশাপাশি সংগঠনের কার্যক্রম পরিচালনায় তাঁদের সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।
মতবিনিময়কালে উপস্থিত ছিলেন বাকশিস নির্বাচনে বিএনপি-সমর্থিত প্যানেলের প্যানেল মেকার সাতক্ষীরা সিটি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মনিরুজ্জামান, নবনির্বাচিত কমিটির সহসভাপতি মো. আবুল কালাম, এস এম শহিদুল আলম, মো. অলিউল ইসলাম, অধ্যক্ষ শিবপদ গাইন ও মো. আজিয়ার রহমান।
এ ছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাহাদাৎ হোসেন, সহসম্পাদক মো. রফিকুল ইসলাম ও মো. সাইফুল ইসলাম, কোষাধ্যক্ষ মো. আব্দুল জব্বার, সাংগঠনিক সম্পাদক জিএম আব্দুল ওহাব, দপ্তর সম্পাদক মো. আরিফ হোসেন, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মো. ইদ্রিস আলী, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. নাজমুল হক, তথ্য ও পাঠাগার সম্পাদক মো. ইমরুল হোসেন, গণসংযোগ সম্পাদক শেখ রফিকুল ইসলাম, ক্রীড়া সম্পাদক মো. আরিফুল ইসলাম, সমাজকল্যাণ সম্পাদক মো. আসিফ বায়োজিদ, মহিলা সম্পাদক জাসরিন আক্তার বানু এবং সহ-মহিলা সম্পাদক চম্পা রানী হাজরাসহ কমিটির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় নবনির্বাচিত কমিটির সদস্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন মো. রেজাউল করিম, মো. বাবলুর রহমান, মো. নওশাদ আলম, মো. তৌহিদুর রহমান, মো. তোফাজ্জেল হোসেন, মো. সাইদ হোসেন, মো. আমজাদ হোসেন, বাসুদেব কুমার সিংহ, মো. আব্দুল মান্নান, মো. কামরুজ্জামান, এস এম শফিউল আজম, শংকর কুমার সরকার, আবু ওবায়দা তৌফিক উদ্দীন, মো. ইয়াছিন আলী, রবীন্দ্রনাথ কর্মকার, অমরেন্দ্র নাথ মৃধা, পরেশ কুমার পাল, স.ম. আব্দুল মান্নান, মো. হারুন-অর রশিদ, মো. আবু হাসান, মো. ফিরোজ কবির, এস এম কামরুজ্জামান, শেখ মঞ্জুরুল ইসলাম, পরমেশ চন্দ্র ঘরামী, মো. আনারুল ইসলাম, আহসান হাবিব, মো. আছাফুর রহমান, বি.এ.এম. আশরাফ উদ্দীন, সরদার নুরুল ইসলাম, মো. শফিউল আলম, মধুসূদন মণ্ডল, সন্দীপ দাস, নাজমুল হাসান ও পবিত্র কুমার মণ্ডলসহ অন্যরা।
মতবিনিময় সভায় বাকশিসের নবনির্বাচিত নেতৃবৃন্দ সংগঠনকে আরও গতিশীল করা, শিক্ষকদের স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে কাজ করা এবং সাংগঠনিক কার্যক্রম জোরদারে সবার সহযোগিতা কামনা করেন।
The post সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবুল ইসলাম হাবিবের সঙ্গে বাকশিস নেতাদের মতবিনিময় appeared first on ভোরের চেতনা.
