রুবেল মিয়া
লালমনিরহাট জেলা প্রতিনিধি:
লালমনিরহাটে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সদর উপজেলার ১৬২টি মন্দিরে সরকারি জিআর চাল বিতরণ এবং হিন্দু ধর্মাবলম্বী ভক্তবৃন্দের মাঝে শারদীয় উপহারসামগ্রী বিতরণ করা হয়েছে।
কালেক্টরেট মাঠে আজ বৃহস্পতিবার ১৫ অক্টোবর ২৬ ইং বিকালে লালমনিরহাট সদর উপজেলার ১৬২টি মন্দিরে দুর্গাপূজা উপলক্ষে জিআর চাল বিতরণ এবং হিন্দু ধর্মাবলম্বী ভক্তবৃন্দের মাঝে উপহার সামগ্রী বিতরণ।
লালমনিরহাট সদর উপজেলার ১৬২টি মন্দিরে দুর্গাপূজা উপলক্ষে জিআর চাল বিতরণ এবং হিন্দু ধর্মাবলম্বী ভক্তবৃন্দের মাঝে উপহার সামগ্রী বিতরণ করেন প্রধান অতিথি দুযোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি মহোদয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মুহাঃ রাশেদুল হক প্রধান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাট জেলা পুলিশ সুপার আসাদুজ্জামান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক একেএম মমিনুল হক, সদর উপজেলার নির্বাহী অফিসার মনোনীতা দাস, পৌর প্রশাসক রাসেল মিয়া, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও পৌর বিএনপির সভাপতি আফজাল হোসেন, ত্রাণ কর্মকর্তা আব্দুল মতিন সরকারসহ অন্যান্যরা অতিথিরা ।
প্রতি মন্দিরে ৬০০ কেজি করে জিআর চাল বরাদ্দ
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেন, “আপনাদের নিশ্চয়ই মনে আছে, যাঁদের বয়স একটু বেশি, তাঁরা জানেন—২০০১ সালে আমি এই অনুষ্ঠানটি শুরু করেছিলাম। প্রধানমন্ত্রী আমাকে জিজ্ঞাসা করেছিলেন, গত বছর প্রতি মন্দিরে চালের বরাদ্দ কত ছিল। আমি বলেছিলাম, ৫০০ কেজি। এরপর তিনি বরাদ্দ বাড়িয়ে দেওয়ার নির্দেশ দেন। এবার প্রতি মন্দিরে ৬০০ কেজি করে জিআর চাল বরাদ্দ দেওয়া হয়েছে।”
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী দুর্গাপূজার ছুটি বাড়িয়ে দিয়েছেন, যাতে কর্মজীবী মানুষ স্বল্প ছুটির কারণে বাড়ি যেতে সমস্যায় না পড়েন। তাঁরা যেন পরিবারের সদস্য ও আত্মীয়স্বজনের সঙ্গে আনন্দঘন পরিবেশে দুর্গাপূজা উদযাপন করতে পারেন, সে বিষয়টি বিবেচনায় নিয়েই ছুটি বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
মন্ত্রী আরও উল্লেখ করেন, এবারের দুর্গাপূজায় প্রধানমন্ত্রী বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করবেন। তাঁর মতে, এ উদ্যোগ সনাতন ধর্মাবলম্বীদের উৎসবের আনন্দকে আরও বাড়িয়ে তুলবে।
উপহার পেয়ে আবেগাপ্লুত সনাতন ধর্মাবলম্বীরা
অনুষ্ঠানে শারদীয় উপহারসামগ্রী পেয়ে সনাতন ধর্মাবলম্বী ভক্তবৃন্দের মধ্যে আনন্দ ও আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। উপহারসামগ্রী পেয়ে অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন।সংশ্লিষ্টরা মনে করছেন, ধর্মীয় উৎসবকে আনন্দমুখর করা, সব সম্প্রদায়ের মানুষের মধ্যে সম্প্রীতি জোরদার করা এবং উৎসবের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
লালমনিরহাট সদর উপজেলার ১৬২টি মন্দিরে সরকারি জিআর চাল বিতরণ ও শারদীয় উপহারসামগ্রী প্রদানের এ উদ্যোগে দুর্গাপূজার আনন্দ ও উৎসবের আমেজ আরও বাড়বে বলে আশা প্রকাশ করেন উপস্থিত ব্যক্তিরা।
The post লালমনিরহাটে ১৬২টি দুর্গামন্দিরে জিআর চাল ও শারদীয় উপহার বিতরণ appeared first on সকালের খবর ২৪.
