ফ্যাসিবাদ দেশের বাইরে বসে ষড়যন্ত্র লিপ্ত বলে মন্তব্য করেছেন পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসাচিব শহীদউদ্দীন চৌধুর এ্যানি। আজ বুধবার (২১ অক্টোবর) বিকেলে লক্ষ্মীপুর পৌরসভার বিভিন্ন এলাকায় জনসাধারণ ও অসুস্থ নেতাকর্মীদের খোঁজখবর নিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।
শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, দীর্ঘদিন এই সমাজ অবরুদ্ধ ছিল। গত ১৭ বছর আমরা ছিলাম অত্যাচারিত, নির্যাতিত। গুম, মামলা-হামলা, জেল এসব স্টিমরোলার প্রতিনিয়ত তারা আমাদের ওপর চালিয়ে গেছে। এখন ফ্যাসিবাদমুক্ত এই সমাজ। যদিও আজকে দেশের বাইরে বসে অনেক ধরনের ষড়যন্ত্রের লিপ্ত। আমরা খুব সজাগ এবং সতর্ক আছি। গণতন্ত্রের ভিতটাকে শক্তিশালী করাই আমাদের মূল লক্ষ্য। তারেক রহমান আমাদের নির্বাচিত প্রধানমন্ত্রী। উনার নেতৃত্বে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়েছি।
এ সময় বাফুফের সহসভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম লিটন, সাবেক সভাপতি মাহবুবুর রহমান লিটন, বর্তমান সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, জেলা ছাত্রদলের সদস্য সচিব হাসিবুর রহমান অভি ও পৌর ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আরমান হোসেন কিরণসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
