
কাশিয়ানীতে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
"ঘর থেকে শুরু করি,"দুর্যোগ সহনশীল দেশ গড়ি" এই প্রতিপাদ্য নিয়ে গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) দিবসটি উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা ও দুর্যোগ বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়।
উপজেলা নিবার্হী কর্মকর্তা মোঃ শাহিন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার পাপিয়া সুলতানা লিজা , উপজেলা খাদ্য কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম বরকত, ইন্সপেক্টর নাহিদ হাসান,উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা মোল্লা, সাধারণ সম্পাদক শেখ মোঃ সেলিম, দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা মোঃ মনোয়ার হোসেন, কাশিয়ানী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ নিজামুল আলম মোরাদ, উপজেলা প্রেসক্লাবের সভাপতি শহীদুল আলম মুন্না, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফোরকান শরীফ টিটো, শিক্ষক খন্দকার নিজামুল হক, রিপোর্ট ফোরামের সভাপতি মোঃ ফারুক আহমেদ, শিক্ষক সমিতির সভাপতি মোঃ আসিফ আহমেদ প্রমুখ।
