খুলনায় এক যুবককে গুলি করে হত্যার ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার (২২ অক্টোবর) ভোর সাড়ে পাঁচটার দিকে নগরীর মিস্ত্রিপাড়া বাজারের পূর্ব পাশের আনসার উদ্দিন লেন থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
নিহত যুবকের নাম মো. তুষার (২৭)।
পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, নিহত তুষার লবণচরা থানার জিন্নাপাড়া এলাকার বাসিন্দা। ঘটনাস্থলে তাঁর মরদেহের পাশে একটি কালো রঙের নম্বরপ্লেটবিহীন আর-১৫ মোটরসাইকেল পড়ে ছিল।
স্থানীয়রা বলছেন, পূর্ব বানিয়াখামারের লোহার গেট এলাকার একটি মাদ্রাসার সামনে ধস্তাধস্তি ও ছুরিকাঘাতের ঘটনা ঘটে। পরে তুষার মোটরসাইকেল নিয়ে সেখান থেকে চলে আসার সময় আনসার উদ্দিন লেনের পূর্ব প্রান্তে তাঁকে লক্ষ্য করে গুলি ছোঁড়া হয়। এতে তিনি গুলিবিদ্ধ হয়ে মোটরসাইকেলসহ রাস্তায় পড়ে যান।
খবর পেয়ে খুলনা থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আইনগত ব্যবস্থা নিচ্ছে বলে জানিয়েছেন খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন। তবে হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
লোকমান হোসেন বলেন, সন্ত্রাসীরা তিন রাউন্ড গুলি করে। তুষার পিঠে গুলিবিদ্ধ হয়ে মোটরসাইকেল নিয়ে আছড়ে পড়ে মৃতবরণ করেন।
সংশ্লিষ্ট সংবাদ: গুলি
১৮ আগস্ট ২০২৬
১২ আগস্ট ২০২৬
০৫ জুলাই ২০২৬
